স্ত্রীর পরকীয়া! মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিককের মর্মান্তিক মৃত্যুতে গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি, বাদুড়িয়া : মহারাষ্ট্রের ভাসিতে বাদুড়িয়ার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২। খুনের ঘটনায় পরিযায়ী শ্রমিকের স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। স্ত্রীয়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন বলে জানা গিয়েছে।

শ্রমিকের দেহ উদ্ধারের পর তদন্তে নামে ভাসি থানার পুলিশ। পুলিশ তদন্তে জানতে পারে, মহারাষ্ট্রে বেশ কয়েক বছর ধরে রাজমিস্ত্রীর কাজ করতেন আবু বক্কর সিদ্দিকি। নভি মুম্বইয়ের ভাসিতে স্ত্রীকে নিয়েই থাকতেন তিনি। অভিযোগ, ভাসির এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তাঁর স্ত্রীয়ের। দুজনে মিলেই পরিকল্পনা করে ওই শ্রমিককে হত্যা করে। বিষয়টি জানতে পেরেই অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় এই ঘটনায় তদন্ত শুরু করেছে ভাসি থানার পুলিশ। বাদুড়িয়া থানার পুলিশও মুম্বই পুলিশের সঙ্গে কথা বলে তদন্ত চালাচ্ছে। কেন এই করা হল সবটাই জানার চেষ্টা চলছে।

সূত্রের খবর, গত ২০ জুলাই থেকে খোঁজ মিলছিল না আবু বক্করের। দুদিন ধরে টানা খোঁজ করার পর তার খোঁজ না পেয়ে, পরিবার তা নিয়েও ভাসি থানায় অভিযোগ দায়ের করেন। এরপরে তদন্তে নামে পুলিশ। তদন্ত করতে গিয়ে, ওই পরিযায়ী শ্রমিক যেখানে থাকতেন তার বাড়ির অদূরেই একটি ডোবা থেকে বস্তাবন্দী টুকরো টুকরো কিছু দেহাংশ উদ্ধার করা হয়। পুলিশ সেই দেহ পরিবারকে দেখালে তাঁর দেহ চিহ্নিত করা হয়। পরে দেহ ময়নাতদন্ত করে কফিনবন্দি করে বৃহস্পতিবার বাদুড়িয়ায় নিয়ে আসা হয়। এই খুনের ঘটনার তদন্তে নামে ভাসি থানার পুলিশ। অবশেষে ২জনকে গ্রেফতার করা হয়েছে।

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা