ওড়িশায় বন আধিকারিকের বাড়িতে উদ্ধার টাকার পাহাড়, সোনার কয়েন…

ফের দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মচারীর বাড়িতে টাকার পাহাড়। এবার সেই নিদর্শন মিলল বিজেপি শাসিত ওড়িশার বনদফতর কর্মকর্তার বাড়িতে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মচারীর বাড়িতে টাকার পাহাড়। এবার সেই নিদর্শন মিলল বিজেপি শাসিত ওড়িশার বনদফতর কর্মকর্তার বাড়িতে। বেশি কিছুদিন ধরেই বিভিন্ন রাজ্যের সরকারি কর্মচারির দুর্নীতির কথা প্রকাশ্যে আসছে। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এবার রাজ্যের একজন বন কর্মকর্তার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করল ওড়িশার ভিজিল্যান্স দফতর। শুক্রবার (২৫ জুলাই) ওই বন কর্মকর্তার সঙ্গে সম্পর্কযুক্ত ছয়টি স্থানে অভিযান চালিয়ে ১.৪৪ কোটি টাকা নগদ উদ্ধার করেছে কর্মকর্তারা। বহুদিন ধরেই তাঁর আয়ের উৎসের বাইরে অবৈধ সম্পদের সন্ধান চালাচ্ছিলেন কর্মকর্তারা। এবং তাঁর একের পর এক সম্পত্তির বৃদ্ধি, সবটাই সন্দেহজনক ছিল। এরপরেই তাঁর বাড়ি এবং অফিসে তদন্ত চালিয়ে কমপক্ষে ১.৪৪ কোটি টাকা নগদ উদ্ধার করল ভিজিল্যান্স কর্মকর্তারা।

শুক্রবার ভোর থেকেই বন আধিকারিক রামচন্দ্র নেপাকের সঙ্গে সম্পর্কিত ছয়টি স্থানে অভিযান চালিয়েছে কর্মকর্তারা। অভিযানের সময়, তাঁরা চারটি সোনার বিস্কুট এবং ১০ গ্রাম ওজনের ১৬টি সোনার মুদ্রাও খুঁজে পেয়েছেন। বর্তমানে জয়পুর বন রেঞ্জে কর্মরত নেপাক। তাঁর আরও সম্পত্তি আছে কিনা তার তল্লাশি করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিক দল মোতায়েন করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, অভিযান অব্যাহত রয়েছে। তাঁর জয়পুরের একটি আবাসন থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। টাকা গণনার জন্যে তাঁর বাড়িতে একটি মুদ্রা গণনা যন্ত্র আনা হয়েছে। একই অ্যাপার্টমেন্টে তার মালিকানাধীন একটি ফ্ল্যাটেও অভিযান চালানো হয়েছিল। জয়পুরে তার পৈতৃক জমিতে নির্মিত একটি বাড়ি, জয়পুরে তার শ্বশুরবাড়ি এবং ভুবনেশ্বরে তার ভাইয়ের ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়েছে। এটি হল দ্বিতীয় বন কর্মকর্তার বিরুদ্ধে অভিযান।

গত সপ্তাহে কেরলের কেওনঝাড়ে একজন বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) বাড়িতে অভিযান চালানো হয়েছিল। যেখান থেকে কর্মকর্তারা তাঁর নামে ১১৫টি জমির প্লট, ২০০ গ্রাম ওজনের সোনা, রাইফেল ভর্তি একটি ছোট অস্ত্রাগার এবং কোটি কোটি টাকার অন্যান্য সম্পদ উদ্ধার করেছেন। রবিবার নিত্যানন্দ নায়কের সাতটি স্থানে অভিযান চালিয়ে কর্মকর্তারা ১.৫৫ লক্ষ টাকা মূল্যের নগদ অর্থ, আঙ্গুলে একটি চারতলা ভবন, দুটি চার চাকার গাড়ি এবং চারটি দুই চাকার গাড়ি এবং সেগুন কাঠের জিনিসপত্রের সংগ্রহও উদ্ধার করেছেন। যেকোনও সরকারি কর্মকর্তার মালিকানাধীন সম্পত্তির পরিমাণের থেকে তাঁর সম্পত্তির পরিমাণ অনেকাংশে বেশি ছিল।

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা