করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের সংস্থার মালিকানা নিয়ে পারিবারিক লড়াই প্রকাশ্যে

ছেলে মারা যাওয়ার পরেই কোনও ব্যাখ্যা ছাড়াই তাঁকে বিভিন্ন নথিতে স্বাক্ষর করতে বাধ্য করা হচ্ছে। কিন্তু নথিকে জবরদস্তিভাবে কার্যকর করানোর জন্যে তাঁকে দিয়ে সাক্ষর করিয়ে নেওয়া হচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মৃত্যুর এক মাস হতে না হতেই প্রখ্যাত ব্যবসায়ী তথা করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের সম্পত্তি বন্টন নিয়ে পারিবারিক লড়াই প্রকাশ্যে। গত ১২ জুন পোলো খেলতে খেলতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সঞ্জয় কাপুর। সেই সময় তিনি ব্রিটেনে ছিলেন। সেখানকার সংবাদমাধ্যমেও তাঁর মৃত্যুর খবর প্রচার করা হয়েছিল। জানা যায়, পোলো খেলার সময় সঞ্জয় কাপুরের মুখে মৌমাছি ঢুকে যায়, সেটাই গলায় আটকে তিনি মারা যান। তবে সঞ্জয় কাপুরকে দিল্লিতে আনতে অনেক আইনী বাধা পেরোতে হয় পরিবারকে। তাই মৃত্যুর ৩-৪ দিন বাদে সঞ্জয় কাপুরের শেষকৃত্য সম্পন্ন হয়। আর সেই শোকসভায় উপস্থিত ছিলেন করিশ্মা কাপুরও। তাঁদের ডিভোর্স হয়ে গেলেও দুই সন্তানের নামে অনেক সম্পত্তি লিখে রেখে গিয়েছেন সঞ্জয় কাপুর। আদতে তিনি সোনা কমস্টার সংস্থার মালিক। যেটি দুই-চার চাকা বিভিন্ন চাকা গাড়ির সরঞ্জামের জন্যে বিশ্বজুড়ে বিখ্যাত।

যাই হোক, সঞ্জয় কাপুরের মৃত্যু হয়েছে মাত্র ২ মাস হয়েছে, এর মধ্যেই সম্পত্তি নিয়ে তাঁদের পারিবারিক দ্বন্দ্ব শুরু হয়েছে। গুরুতর অভিযোগ এনেছেন প্রয়াত ব্যবসায়ী সঞ্জয় কাপুরের মা রানি কাপুর। শুক্রবার (২৫ জুলাই) সোনা কমস্টার সংস্থার বার্ষিক সাধারণ সভার কয়েক ঘন্টা আগে মারাত্মক অভিযোগ তুললেন রানি কাপুর। তিনি দাবি করেছেন, তাঁকে তালাবদ্ধ দরজার আড়ালে নথিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে, তিনি এখন করুণার পাত্রী হয়ে গিয়েছেন। একাধিক অভিযোগ তুলে তিনি সোনা কমস্টার বোর্ডের কাছে একটি আবেগঘন চিঠি পাঠিয়েছেন। বর্তমানে রানি কাপুর সোনা গ্রুপের সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার। যার মধ্যে সোনা কমস্টারও রয়েছে। তিনি চিঠিতে লিখেছেন, ছেলে মারা যাওয়ার পরেই কোনও ব্যাখ্যা ছাড়াই তাঁকে বিভিন্ন নথিতে স্বাক্ষর করতে বাধ্য করা হচ্ছে। এখন তাঁর ছেলের মৃত্যু নিয়েও সন্দেহ হচ্ছে। কিছু নথিকে জবরদস্তিভাবে কার্যকর করানোর জন্যে তাঁকে দিয়ে সাক্ষর করিয়ে নেওয়া হচ্ছে। তিনি তাঁর পুত্রবধূ প্রিয়া সচদেব কাপুরকেও উত্তরাধিকারি দখলদারিতে অভিযুক্ত করেছেন। যাঁর সংস্থার নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হওয়ার কথা ছিল। রানি কাপুর দুপুর ১ টার জন্য নির্ধারিত বার্ষিক সাধারণ সভা স্থগিত করার দাবি জানিয়েছেন। বলেছেন, তাঁর ছেলের মৃত্যুর শোকের মধ্যে এটি কোনভাবেই অনুষ্ঠিত হবে না। এখন তাঁদের পরিবারের গভীর শোকের সময়।

তিনি চিঠিতে আরও উল্লেখ করেছেন যে,“অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে থাকা সত্ত্বেও, আমাকে তালাবদ্ধ দরজার আড়ালে এই ধরনের নথিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল এবং যদিও আমি বারবার অনুরোধ করেছি, এই ধরনের নথির বিষয়বস্তু আমার কাছে কখনও প্রকাশ করা হয়নি। আমাকে আমার অ্যাকাউন্টগুলিতে অ্যাক্সেস সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। বেঁচে থাকার জন্য আমাকে কয়েকজন নির্বাচিত ব্যক্তির করুণার উপর ছেড়ে দেওয়া হয়েছে। আমার একমাত্র ছেলের মৃত্যুর এক মাসেরও কম সময়ের মধ্যে এই সব আমার সঙ্গে ঘটছে। ছেলের শোক পালনের সুযোগে ‘শত্রুরা’ আমার পরিবারের উত্তরাধিকার দখল করার চেষ্টা করছে। আমি বলতে চাইছি যে আমার ছেলের মৃত্যুর পর আমি কোনও ব্যক্তিকে সংস্থার বোর্ডে, অথবা সোনা গ্রুপের অন্য কোনও সংস্থার অধীনে আসার জন্য কোনও সম্মতি দিইনি। আনুষ্ঠানিকভাবে মনোনীত করিনি, অথবা সোনা গ্রুপের কোনও সংস্থার প্রতিনিধিত্ব করার জন্য কোনও ব্যক্তিকে আমি কোনও সম্মতি দিইনি। এই পর্যায়ে আমি বিভিন্ন গুরুতর অবৈধতা সম্পর্কে আরও বিস্তারিত বলতে চাই না। আমার সম্মতি ছাড়া কোনও সিদ্ধান্ত নেওয়া অপরিহার্য। আমার ছেলের মৃত্যুর স্বাভাবিক কারণ নিয়েও এখন আমার সন্দেহ হচ্ছে।” উল্লেখ্য,সঞ্জয় কাপুর অটো কম্পোনেন্ট ফার্ম সোনা কমস্টারের নন-এক্সিকিউটিভ চেয়ারপার্সন ছিলেন। তার মৃত্যুর কয়েকদিন পর, ২৩ জুন কোম্পানি জেফ্রি মার্ক ওভারলিকে নতুন চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত করা।

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা