আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, হত বহু, কম্পন অরুণাচলেও

কম্পনের তীব্রতা ৫.৩ রিখটার স্কেল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের মাটি। কম্পনের তীব্রতা ৫.৩ রিখটার স্কেল। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ২৬জন। মৃতদের মধ্যে পাঁচজন মহিলা, চারটি শিশু রয়েছে। আহত বহু। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের সংখ্যা কত, তা সরকারিভাবে এই খবর লেখা পর্যন্ত জানানো হয়নি। ফলে, হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। 

কম্পন অনুভুত হয় ভারতের পার্বত্য রাজ্য অরুণাচলের বাসারে. মঙ্গলবার ভোররাতের দিকে। কম্পনের মাত্রা ছিল ৪.৯ রিখটার স্কেল। তবে অরুণাচল থেকে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

আলজাজিরার প্রতিবেদন অনুসারে, আফগানিস্তানে কম্পনের কেন্দ্রস্থল ছিল বাদঘিস প্রদেশ। ভূমিকম্পের পরে বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। প্রতিটি আফটারশকের তীব্রতা ছিল যথেষ্ট। জোড়া ফলা বাদঘিস প্রদেশ কার্যত দুমড়ে-মুচড়ে গিয়েছে। তালিবানে শাসনে চলে যাওয়া আফগানিস্তান এমনিতেই নানা সঙ্কটে জর্জরিত। আর্থিক সংকট থেকে শুরু করে খাদ্য সংকট – বলা যেতে পারে সংকটে জেরবার কাবুুলিওয়ালার দেশ। সে সমস্যা কাটিয়ে উঠতে না উঠতে তীব্র ভূমিকম্পের আঘাত। পরিস্থিতি যে ঘোরাল করে তুলবে তা বলাই বাহুল্য। 

একই দিনের কম্পনের খবর এসেছে অরুণাচল প্রদেশ থেকেও। মঙ্গলবার ভোর সারে চারটে নাগাদ অরুণাচলের বাসারে কম্পন অনুভূত হয়। তীব্রতা ছিল ৪.৯ রিখটার স্কেল। তবে অরুণাচল প্রদেশ থেকে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফ থেকে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে,  ‘ ১৮ জানুয়ারি ভোর ০৪.৩০ ঘণ্টায় কম্পন অনুভূত হয় অরুণাচলের বাসারে। কম্পনের তীব্রতা ছিল ৪.৯ রিখটার স্কেল।’

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের