২২ টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধের নোটিশ জারি নন্দীগ্রাম CMOH’ র

Share:

নিজস্ব প্রতিনিধি,নন্দীগ্রাম: ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট এক্ট না মানায় নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার পক্ষ থেকে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার বিভিন্ন ব্লকে থাকা ২২ টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টারকে শোকজ তথা বন্ধের নোটিশ জারি করলেন নন্দীগ্রাম CMOH কর্তৃপক্ষ।নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মধ্যে বৈধ ডায়াগনস্টিক সেন্টার এর সংখ্যা ১৩৬ এবং নার্সিংহোম এর সংখ্যা ৪৮।তবে অবৈধ ২২ টি ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধের নির্দেশ দেওয়া হল নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার CMOH এর পক্ষ থেকে।

নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার CMOH অসিত কুমার দেওয়ান জানান,জেলার ২২টি ডায়াগনস্টিক সেন্টারের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স ( CE), এবং বায়ো-মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট(BWM) কোনভাবেই নেই।তাই বর্তমান সময়ে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরবর্তী সময়ে এই ডায়াগনস্টিক সেন্টারগুলো এই সূচকগুলো পরিপূর্ণ করলে পুনরায় খুলতে পারবে।তবে এই সময় কোনভাবে যাতে চালু না পারে তার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মধ্যে মোট ১১ টি ব্লক ও একটি পৌরসভা পড়ে, তাই সমগ্র স্বাস্থ্য জেলা পরিপূর্ণভাবে সমীক্ষা বা নজরদারির আওতায় আসেনি এখনো পর্যন্ত।পরবর্তীকালে এই লিস্ট আরো বড় হতে পারে। চলছে জোরদার নজরদারির পালা। যাতে কেউ সরকারি নির্দেশ অমান্য করতে না পারে।নন্দীগ্রামে অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ডায়াগনস্টিক সেন্টার। সর্বত্র এই ধরনের সেন্টার খুলে অসুস্থদের রক্ত, কফ, থুতু ইত্যাদি পরীক্ষা চলছে। কিন্তু এই ধরনের সেন্টার খুলতে গেলে সরকারি বেশকিছু গাইডলাইন রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। অসুস্থ রোগীর কফ, রক্ত, থুতু এবং অন্যান্য শারীরিক পরীক্ষার নামে চলছে ব্যবসা। এই ধরনের একাধিক অভিযোগ আসার পর এবার নড়ে চড়ে বসেছে জেলার স্বাস্থ্য দফতর।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?