পুঞ্চেতে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ‘অগ্নিবীর’, আহত ২ সেনা জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: ফের বিস্ফোরণ কাশ্মীরে। শুক্রবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ল্যান্ডমাইন বিস্ফোরণে একজন সেনা জওয়ান নিহত হয়েছেন। আহত আরও দু’জন।

ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস সেনা জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করে X হ্যান্ডেলে একটি পোস্ট করেছে। তাতে লেখা, “#GOC #WhiteKnightCorps 7 JAT রেজিমেন্টের অগ্নিবীর ললিত কুমারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। তিনি ২০২৫ সালের ২৫ জুলাই #কৃষ্ণঘাটি ব্রিগেডের কাছে একটি অঞ্চলে টহল দেওয়ার সময় মাইন বিস্ফোরণে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে শহিদ হয়েছেন। এই শোকের মুহূর্তে আমরা তাঁর শোকাহত পরিবারের পাশে আছি।”

অপারেশন সিঁদুরের সময় নিয়ন্ত্রণ রেখায় বড় ধরনের গোলাবর্ষণের ঘটনা ঘটেছিল। সেই সময় পাকিস্তান ভারতের বিরুদ্ধে একাধিক প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ ঘটানোর চেষ্টা করে। গত জুন মাসে, রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখার কাছে সীমান্তবর্তী এক এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেনাবাহিনী গুলি চালায়। নিরাপত্তা বাহিনী পুঞ্চ, সাম্বা এবং কাঠুয়া জেলা সহ বারোটিরও বেশি জায়গায় তল্লাশি চালিয়েছিল।

সেনা আধিকারিকরা জানিয়েছেন যে, সকালে রাজৌরির কিরি সেক্টরের চিংগাস এলাকায় ঘন জঙ্গলে তিন থেকে চারজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন সেনারা। এরপর সেনারা তাদের লক্ষ্য করে ১২ রাউন্ডেরও বেশি গুলি ছোড়ে এবং একই সঙ্গে তল্লাশি অভিযান চালায়। পাশাপাশি ড্রোন মোতায়েন করে। তবে সন্দেহভাজনদের কোনও সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় পুলিশ, সিআরপিএফ এবং রাষ্ট্রীয় রাইফেলসের বিশেষ দল পুঞ্চের সুরানকোট এবং মেন্ধার অঞ্চলের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে।

আধিকারিকরা জানিয়েছেন, সুরানকোটের সারি, উস্তান, পাঠানখোর, লোহার মহল্লা, চণ্ডিমড়, ফাগল, হরি টপ এবং কাগওয়ালি, লিম্বা, উচ্ছাদ এবং মেন্ধারের কাল্লার-গুরসাইতেও অভিযান চালানো হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এদিকে অমরনাথ যাত্রা চলছে। তার জন্য জম্মু ও কাশ্মীরে কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চে আসন্ন বুদ্ধ অমরনাথ যাত্রার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করার জন্য একটি উচ্চ-স্তরের যৌথ বৈঠকের সভাপতিত্ব করেন ডিরেক্টর জেনারেল অব পুলিশ নলিন প্রভাত।

পুঞ্চে ১৩ দিনব্যাপী ‘বুদ্ধ অমরনাথ’ যাত্রা ২৮ জুলাই জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে শুরু হবে এবং ৯ আগস্ট শেষ হবে। ডিজিপি নলিন প্রভাত, স্পেশাল ডিজিপি জাভেদ গিলানি, আইজিপি ভীমসেন টুটি এবং আইজি সিআরপিএফ গোপাল কে রাও পুঞ্চের জেলা পুলিশ লাইন পরিদর্শন করেছেন। তাঁরা আসন্ন যাত্রার জন্য রাজৌরি ও পুঞ্চের কর্মকর্তাদের সঙ্গে যৌথ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করেছেন।

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা