২৮ জুলাই পর্যন্ত মঙ্গল ও কেতুর ভয়ঙ্কর সংযোগ, কী ঘটতে চলেছে কল্পনাও করতে পারবেন না

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৮ মে কেতু  এবং ৭ জুন মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করেছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দুটি প্রভাবশালী গ্রহ সিংহ রাশিতে ২৮ জুলাই পর্যন্ত অবস্থান করবে। এই গ্রহগুলি একে অপরের খুব কাছাকাছি আসছে। ১৮ বছর পর তারা সিংহ রাশিতে একটি সংযোগ তৈরি করছে। জ্যোতিষীরা এই সংযোগকে অত্যন্ত ভয়ঙ্কর বলে মনে করছে

মঙ্গল গ্রহ শক্তি, যুদ্ধ এবং ক্রোধের কারক হলেও কেতুকে ক্ষতি এবং মুক্তির কারক হিসেবে বিবেচনা করা হয়। উভয়ের মিলন দ্বিগুণ শক্তি, বিস্ফোরণ এবং ধ্বংসের পরিস্থিতি তৈরি করতে পারে। জ্যোতিষীরা বিশ্বাস করেন যে এই ঘটনা বিশ্বব্যাপী চরম পরিস্থিতির সৃষ্টি করতে পারে। মঙ্গল-কেতু জুটি যুদ্ধ, বিমান দুর্ঘটনা, ভূমিধস এবং রাজনৈতিক উত্থানের মত ঘটনার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে।

রাশিয়া ইউক্রেন, ইজরাইল ইরানের যুদ্ধ পরিস্থিতি, ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং কম্বোডিয়া-থাইল্যান্ড যুদ্ধের পরিপ্রেক্ষিতে এই কাকতালীয় ঘটনাটিকে আরও সংবেদনশীল বলে মনে করা হচ্ছে। জ্যোতিষীরা বলছেন এই সংযোগের প্রভাবে কিছু জায়গায় ক্ষমতা পরিবর্তন হিংসা খুন বিদ্রোহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

কেতু এবং মঙ্গলের সংযোগের প্রভাব কিছু রাশির জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে। মেষ, বৃষ, কর্কট, কন্যা এবং মীন রাশির জাতকদের আগামী তিনদিন সতর্ক থাকতে হবে। এই রাশির জাতকদের ২৮ জুলাই পর্যন্ত কোন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধানে চিন্তাভাবনা করতে হবে এবং কথাবার্তায় সংযম বজায় রাখতে হবে। অন্যথায় জাতকরা সমস্যা এবং বাধার সম্মুখীন হতে পারেন। তবে মনে রাখবেন, খারাপ সময় যেমন আসে তেমন কেটেও যায়। এবারও ভাল সময় আসবে। অপেক্ষা শুধু নতুন সূর্যের।

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন