বহরমপুরে নিজের খাসতালুকে মহিলাদের ঝাড়ু বিক্ষোভের মুখে অধীর চৌধুরী

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ জেলার বহরমপুরের পাঁচ বারের সাংসদ তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীকে ঝাড়ু দিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূলের মহিলা কর্মীরা।শনিবার দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বহরমপুর(Baharampur) থেকে গাড়িতে চড়ে রানিনগর থানার হেরামপুরে যাচ্ছিলেন অধীর চৌধুরী। সেই সময়ে রাস্তায় পাশে দাঁড়িয়ে তৃণমূলের বেশ কয়েক জন মহিলা কর্মী-সমর্থকরা লাঠির ডগায় ঝাড়ু বেঁধে বিক্ষোভ দেখায়।

কিন্তু সে সবের পরোয়া না করে অধীর চৌধুরীর গাড়ি দ্রুত গতিতে বেরিয়ে যায়। গোটা ঘটনা খেয়ালও করেননি অধীরবাবু। ঘটনার সময়ে তিনি মোবাইলে টেক্সট(Text) করতে ব্যস্ত ছিলেন। মুখ তুলে তাকিয়েও দেখেননি তিনি।এখন প্রশ্ন উঠেছে, বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর(Adhir Chowdhury) প্রতি ধিক্কার জানানোর আগাম খবর কি পুলিশের কাছে ছিল না? যদি থাকে তাহলে রাস্তার পাশ থেকে তাঁদের সরিয়ে দেওয়া হয়নি কেন?যদিও রাজ্য পুলিশের এসকর্ট বাহিনী ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী গাড়ি থেকে নেমে ওই মহিলারা যাতে গাড়ির সামনে চলে যেতে না পারে, সে ব্যাপারে পদক্ষেপ করেন।

কিন্তু এত কিছুর পরেও অধীরবাবুকে উদ্দেশ্য করে ঝাড়ু তুলে দেখানোর ঘটনা ঠেকানো যায়নি। একইসঙ্গে মহিলারা অধীর চৌধুরীকে ঘিরে গো-ব্যাক(Go Back) স্লোগানও দিতে থাকে। তবে বিক্ষোভকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি। এদিকে অধীর চৌধুরীকে  ঝাড়ু তুলে বিক্ষোভ দেখানোর ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে। এক সময় যে বহরমপুরে শেষ কথা বলতেন অধীর চৌধুরী সেই শহরে যে ঝাড়ু বিক্ষোভের মুখে পড়তে হবে তা কল্পনাও করতে পারেননি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। 

চাকরি ছেড়ে পাহাড়ে ম্যাগির দোকান, একদিনে যুবকের আয় ২৪ হাজার টাকা

স্কুলের মধ্যে ছাত্রকে উল্টো করে ঝুলিয়ে মার! ভাইরাল শিক্ষকের কীর্তি

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেয়েছেন কলকাতার ৫ পড়ুয়া

পৈলানে তৃণমূল নেতার বিলাসবহুল বাগানবাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা পুলিশের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ড্রোন হামলা ইজরায়েলের, নিহত ১৫

কেন এত চর্চায় Vivo-এর নতুন X300 সিরিজ? জেনে নিন কী আছে স্মার্টফোনটিতে

কেরলমের মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনার অবসান, কুর্সিতে বসছেন সতীশন

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

ঢেঁড়স দিয়ে বানান সন্ধ্যার স্ন্যাকস, জেনে নিন রেসিপি

১০ মিনিটেই ঘরে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘গার্লিক বাটার বেকড স্যামন’

রাজ্যে প্রায় ৬ হাজার সরকারি কর্মী নিয়োগ হবে, বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের