“বাবা আমি ভুল করিনি, ওই মেয়েটাকে আমি চিনি না ” সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্রের

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঁথি: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার চিপস কাণ্ডের ছায়া এবার কাঁথির পিছাবনি’তে। ‘ বাবা আমি ভুল করিনি, ওই মেয়েটাকে আমি চিনি না ‘ সুইসাইড নোট লিখে আত্মঘাতী হল এক নবম শ্রেণীর ছাত্র। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির(Kathi) পিছাবনী এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ছাত্র সূর্য মান্না (১৫)। তার বাড়ি কাঁথি থানায় পিছাবনী এলাকায়। স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীর ছাত্র সে। কাঁথি থানার পুলিশ মৃতদহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও নাবালক ছাত্রের বাবার অভিযোগ নাবালিকার বাবার জন্যই আমার ছেলে আত্মঘাতী হল। এই সমন্ত অভিযোগ অস্বীকার করেছে নাবালিকা ছাত্রীর বাবা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁথি থানায় পিছাবনী এলাকায় বাসিন্দা সূর্য মান্না(Surya Manna) নবম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার প্রতিদিনের মতো স্কুলে যায় সূর্য। স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী’কে কটুক্তি করার অভিযোগ ওঠে সূর্ষর বিরুদ্ধে।

ঠিক ওই সময় সূর্যের সঙ্গে ছিল কয়েকজন বন্ধু। যদিও ছাএ সূর্যের দাবি, ওই ছাত্রীকে চিনি না আমি। কটুক্তি করিনি। এরপর সূর্য বাড়ি থেকে ইংরেজি বই আনার জন্য বন্ধুর বাড়িতে যায়। ঠিক ওই সময় সূর্যকে পিছাবনী বাজারে প্রকাশ্য দিবালোকে আটকে রাখে ও মারধর করে মানসিক নির্যাতন করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সূর্যের বাবা-মা। কিন্তু সূর্য ওই ছাত্রীকে কটুক্তি করে বলে সবার সামনে প্রকাশ্য দিবালোকে হেনস্থা ও মারধর করা হয়। তারপর বাবা মার সঙ্গে বাড়ি ফিরে আসে। রাতে বাবা মার কাছে কোন ভুল করিনি বলে জানিয়েছিল সে। শুক্রবার সাত সকালে দোতালায় কড়ি কাঠে লাইলন দড়ির ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। পরিবারের লোকেরা বিষয়টি জানতে পেরে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছায় কাঁথি থানার(Kathi P.S.) পুলিশ। মৃত্যুর আগে লিখে যাওয়া সুইসাইড নোট উদ্ধার করে। ” বাবা আমি ভুল করিনি, ওই মেয়েটাকে আমি চিনি না, আমার জন্য তোমাকে অপমানিত হতে হলো “। একাধিক অভিমানের সুইসাইড নোট(Suicide Note) লেখা রয়েছে।

ছেলের আত্মহত্যার পেছনে ওই নাবালিকার বাবা দায়ী অভিযোগ করেছেন মৃত সূর্যের বাবা। রবীন্দ্রনাথ মান্নার দাবি ” গও বৃহস্পতিবার আমার ছেলে স্কুলে গিয়েছিল। স্থানীয় বাজারে ছেলেকে আটকে রাখা হয়েছিল। ঘটনা জানতে পেরে সেখানে পৌঁছায়। ছেলে মারধর করে। স্কুলের মেয়ে’কে কটুক্তি করেছিল।ছেলে’কে জিজ্ঞাসা করলে জানায় আমি কিছুই করিনি। বন্ধুর বাড়িতে ইংরেজি বই আনতে গিয়েছিলাম “। আমার ছেলের আত্মহত্যার পেছনেই মেয়ের বাবা’কে দায়ী করে রবীন্দ্রনাথ বাবু। তিনি বলেন ” মেয়ের বাবার স্থানীয় বাজারে কিছু লোকজন নিয়ে এসে ছেলেকে আটকে মারধর করে এবং মানসিক নির্যাতন করে। ছেলেটা অবশেষে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। আত্মহত্যার আগে একটি সুইসাইড নোট লিখে গেছে। আমি ভুল করিনি, এবং সেই মেয়েটাকে আমি চিনি না। আমার ছেলের আত্মহত্যার পেছনে নাবালিকার বাবা দায়ী। আমি থানায় বিষয়টি জানিয়েছি “।

অবশ্য এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে নাবালিকা ছাত্রীর বাবা। তাঁর দাবি ” ঘটনা স্থলে আমি উপস্থিত ছিলাম না। জানতে পেরে সেখান থেকে আমার মেয়েকে নিয়ে চলে যাই। মেয়ে স্থানীয় বাসিন্দাদের জানিয়েছিল ওরা ঘিরে ধরে ছিল “। কাঁথি থানার এক পুলিশ আধিকারিক বলেন ” ছাত্রের মৃতদেহটি ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে(Kathi Hospital) পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে “।উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানায় গোঁসাইবেড় এলাকায় গত ১৮ মে পেশায় সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের দোকানে চিপস কিনতে গিয়েছিল সপ্তম শ্রেণির কৃষ্ণেন্দু দাস। দোকানের সামনে একটি চিপসের প্যাকেট পড়েছিল। সেটা সে কুড়িয়ে নিয়েছিল। কিন্তু, তাকে চোর অপবাদ দিয়ে ওই সিভিক ভলান্টিয়ার মারধর করেন বলে অভিযোগ। কান ধরে ওঠবসও করায়। অভিযোগ, বাবা-মাকেও দোকানে ডেকে আনতে বলেছিলেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। দোকানে ছেলেকে নিয়ে গিয়ে সামান্য শাসন করেছিলেন কৃষ্ণেন্দুর মা সুমিত্রা দাস। চোর অপবাদ দেওয়ায় বাড়িতে কীটনাশক খায় কৃষ্ণেন্দু। গত ২২ মে হাসপাতালের তার মৃত্যু হয়। তারপর তার খাতায় একটি লেখা পাওয়া যায়। যেখানে লেখা ছিল, সে চুরি করেনি। চিপসের প্যাকেটটি কুড়িয়ে পেয়েছিল। পরে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর দেখা যায়, দোকানের সামনে পড়েছিল চিপসের প্যাকেটটি। সেটাই কুড়িয়ে নিয়েছিল সপ্তম শ্রেনীর ছাএ কৃষ্ণেন্দু দাস।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?