ধুবুলিয়া ও পলাশিপাড়া থেকে একাধিক সশস্ত্র দুষ্কৃতি গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, পলাশিপাড়া: গোপন সূত্রে খবর পেয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ ১ যুবককে গ্রেফতার করল পলাশিপাড়া থানার(Palashipara P.S.) পুলিশ। ধৃতের নাম রাজু দফাদার। বার্নিয়া রতনপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক বিজয়নগর ঝুলতলা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। সূত্র মারফত সেই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পালানোর চেষ্টা করে যুবক।তার পিছনে তাড়া করে ধরে ফেলে পুলিশ। এরপর তার কাছ থেকে একটি সেভেন এম এম পিস্তল(7mm Pistal) সহ দু রাউন্ড গুলি উদ্ধার হয়। যার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ওই যুবক। এরপর তাকে গ্রেফতার করা হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে ,ওই যুবকের নামে থানায় একাধিক অভিযোগ রয়েছে।

পাশাপাশি এলাকায় বিভিন্ন দুষ্কৃতি মূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। শনিবার তাকে পুলিশ হেফাজতে চেয়ে তেহট্ট মহকুমা আদালতে(Tehatat Court) পেশ করা হয়। হেফাজতে নিয়ে কোথা থেকে আগ্নেয়াস্ত্র এল এবং আরো কোন আগ্নেয়াস্ত্র আছে কিনা তা খতিয়ে দেখবে পুলিশ।এর পাশাপাশি বড়সড় সাফল্য পেল নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার ধুবুলিয়া থানার(Dhubulia P.S.)। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পেশ করে নদিয়ার ধুবুলিয়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ধুবুলিয়া থানার অন্তর্গত বাহাদুরপুর এলাকা থেকে এই তিন যুবককে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম সাগর আলী শেখ,কালু ঘোষ এবং টোটন মালতে। ধৃতরা প্রত্যেকেই ধুবুলিয়া থানা এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড কার্টুন একটি ধারালো অস্ত্র এবং একটি লোহার রড উদ্ধার করেছে পুলিশ। ধৃত দের শনিবার আদালতে পেশ করে ধুবুলিয়া থানার পুলিশ।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?