বাঁকুড়ার নিখোঁজ হওয়া অন্তরার হাড়গোড় উদ্ধার বাড়ি থেকে কিছু দূরে ঝোপঝাড়ে, গ্রেফতার মা ও বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: আদিবাসী এক রত্তি মেয়ে নিখোঁজ থাকার বেশ কয়েকদিন পর ঝোপের মধ্যে থেকে হাড়গোড় উদ্ধার করল পুলিশ। নিজের সন্তানকে খুন করার অপরাধে গ্রেফতার হয়েছে আদিবাসী মা-বাবা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ঘুমন্ত অবস্থায় নিজের এক রত্তি মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছে বলে যে মিথ্যে গল্প মা ও বাবা তৈরি করেছিলেন তা শেষমেশ মিথ্যা প্রমাণিত হয়। অভাবের তাড়নায় বিশেষ চাহিদা সম্পন্ন ছোট মেয়ে অন্তরাকে চিকিৎসার খরচ যোগানো সম্ভব নয় বুঝতে পেরে হত্যা করেছিল মা ও বাবা। অথচ ঘুম থেকে উঠে চিৎকার করে গ্রামের মানুষজনকে জড়ো করে প্রশান্ত ও মুন্নি বাউরি প্রমাণ করতে চেয়েছিলেন তাদের তিন সন্তানের মধ্যে ছোট মেয়ে অন্তরা নিখোঁজ হয়ে গিয়েছে। এই ধরনের অভিযোগ পেয়ে তদন্তে নামে বাঁকুড়া সদর থানা(Bakura Sadar P.S.)।

এই ঘটনাটি ঘটে ওই থানা এলাকার বগা গ্রামে। গত কয়েক দিন ধরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ। কিন্তু কোথাও ওই আদিবাসী পরিবারের ছোট মেয়ে অন্তরার সন্ধান পায়নি তদন্তকারী অফিসাররা। এদিকে মা ও বাবার কথার মধ্যে অসংলগ্নতা খুঁজে পায় পুলিশ। তারপরেই শুরু হয় তাদের ওপর নজরদারি এবং দফায় দফায় জেরা। সেই ম্যারাথন জেরাতে বাবা মার অসংলগ্ন কথার সূত্র ধরে বাড়ি থেকে কিছুটা দূরে শনিবার দুপুরের পর ঝোপঝাড়ের মধ্যে থেকে ওই শিশুটির হাড়গোড় উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া হাড়গোড় গুলি ফেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গোটা গ্রামে পুলিশি প্রহরা জোরদার করা হয়েছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে প্রশান্ত ও মুন্নী বাউরির(Prasanta and Munni Bauri) একটি ৯ বছরের মেয়ে একটি ছয় বছরের ছেলে আছে। এরপর অন্তরা যার বয়স এক বছর পাঁচ মাস সে ছিল তৃতীয় সন্তান। সে বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় সংসারে অন্তরাত দেখভাল নিয়ে অশান্তি শুরু হয়েছিল।

গত বৃহস্পতিবার সকালবেলা উঠে ওই দম্পতি চিৎকার করতে থাকে যে বুধবার রাতে তারা যখন তিন সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিল তাদের ক্ষুদে অন্তরাকে(antara) কেউ অপহরণ করে নিয়ে গিয়েছে। সেই ঘটনার পর পুলিশ তদন্তে নেমে টানা তিন দিন ধরে তল্লাশি চালানোর পর শনিবার বিকেলে বাড়ির সামনে একটি ঝোপ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করে। পুলিশের অনুমান শিশুটিকে খুন করে মা বাবা পুঁতে দিয়েছিল মাটিতে। সেখানে শিয়াল বা অন্য কোন জন্তু দেহটিকে খুব লেবের করে টুকরো টুকরো করে দেয়। হার গুলি ফরেনসিক পরীক্ষা হয়ে আসার পর এ বিষয়ে আরো পরিষ্কার হবে পুলিশ। গ্রেফতার হওয়া মা ও বাবা প্রশান্ত এবং মুন্নিকে রবিবার বাঁকুড়া আদালতে(Bakura Court) পেশ করবে পুলিশ। দেড় বছরের মেয়েকে খুন করে ঝোপে রেখে বাবা-মা যেভাবে মিথ্যে অপহরণের গল্প ফেঁদে ছিল তার রহস্য উন্মোচন করল বাঁকুড়া সদর থানা।

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া