অবৈধ প্রেমের তালিবানি ‘শাস্তি’, প্রেমিক যুগলকে খুঁটিতে বেঁধে গণধোলাই গ্রামবাসীদের

লুকিয়ে চুরিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি যেতেই সর্বনাশ! তালিবানি শাস্তি পোহাতে হল যুবককে যা নিয়ে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে সমাজ মাধ্যমে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লুকিয়ে চুরিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি যেতেই সর্বনাশ! তালিবানি শাস্তি পোহাতে হল যুবককে যা নিয়ে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে সমাজ মাধ্যমে। যদিও যুবকটির অপরাধ সে একজন বিবাহিত মহিলার প্রেমে পড়েছিলেন। তাঁর সঙ্গে লুকিয়ে দেখা করতে গিয়েই গ্রামবাসীদের নিগ্রহের শিকার হতে হয় তাঁকে। আসলে ওই মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। সেই সুযোগে মহিলার সঙ্গে অবৈধ প্রেমে জড়িয়ে পড়েন ওই যুবক। তিনিও আদতে বিবাহিত। দিনের পর দিন মহিলার বাড়িতে যাতায়াত ছিল তাঁর, মহিলার সঙ্গে চলত চরম অশ্লীলতা। স্বামীর অনুপস্থিতিতে মহিলার বাড়িতে অবৈধ কাজকর্ম চলত। আর সেটাই গ্রামবাসীদের নজরে আসা মাত্রই ফুঁসে ওঠেন তাঁরা। ঘটনাটি বিহারের আরারিয়া জেলার ভার্গামা থানার অন্তর্গত সিবারবানি পঞ্চায়েত এলাকার ঘটনা। কিন্তু বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে প্রেমিক যুগলকে পেটানোর বিষয়টিতে ক্ষোভপ্রকাশ করেছেন সকলে। এই লজ্জা জনক ঘটনাটিকে ‘তালিবানি ডিক্রি’ বলেও নিন্দা করেছেন অনেকে।

যেখানে, এক যুবক এবং এক মহিলাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করেছেন গ্রামবাসীরা। কেউ এই ঘটনার ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই প্রশাসনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, মহিলার স্বামী বাইরে কাজ করে। এই সময় ওই যুবক তাঁর সঙ্গে দেখা করতে যান। গ্রামবাসীরা এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের দুজনকে হাতেনাতে ধরে ফেলেন। এবং তালেবান পদ্ধতিতে শাস্তি দেয়। মহিলা এবং যুবককে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন এবং জনসমক্ষে চরম অপমান করেন। যা দেখতে, মানুষের ভিড় জমে যায়। লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটি উপভোগ করেন, কিন্তু কেউ তাঁদের বাঁচাতে আসেননি।

যুবককে গাছে বেঁধে তালেবানি শাস্তির ভিডিওটি ভাইরাল হওয়ার পর, পুলিশ প্রশাসন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় এবং বিষয়টি গুরুত্ব সহকারে নেয়। বর্তমানে পুলিশ বিষয়টি স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত করছে। এবং এই ঘটনায় জড়িত মোট ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ইতিমধ্যেই পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, অন্যদের খোঁজ চলছে। যুবকটি জয়নগরের বাসিন্দা, আর মহিলাটি সিবারবানির বাসিন্দা। এই বিষয়টি সম্পর্কে আরারিয়ার এসপি অঞ্জনি কুমার সিংহ বলেছেন, গ্রামবাসীরা এক পুরুষ ও এক মহিলাকে বেঁধে মারধরের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। মহিলাটি সিমরাবানির বাসিন্দা, আর ছেলেটি জয়নগরের বাসিন্দা। দুজনেই বিবাহিত। প্রেমের সম্পর্কের কারণে গ্রামবাসীরা তাঁদের দুজনকে হাতেনাতে ধরে বেধড়ক মারধর করেছেন। পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, যার মধ্যে পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা