পুরোহিত সেজে আপত্তিকর ভিডিও, উত্তরপ্রদেশে গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার

পুরোহিত সেজে আপত্তিকর ও বিভ্রান্তিকর তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট, সেটাই বিশ্বাস করছেন ধর্মান্ধ নেটিজেনরা। অবশেষে হাতেনাতে পাকড়াও জনপ্রিয় ইউটিউবার মোহাম্মদ আমির।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরোহিত সেজে আপত্তিকর ও বিভ্রান্তিকর তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট, সেটাই বিশ্বাস করছেন ধর্মান্ধ নেটিজেনরা। অবশেষে হাতেনাতে পাকড়াও জনপ্রিয় ইউটিউবার মোহাম্মদ আমির। যিনি একজন মুসলিম হয়েও পুরোহিত সেজে দিনের পর দিন হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন বলে অভিযোগ। ইউটিউবে তাঁর চ্যানেলের নাম ‘টপ রিয়েল টিম’, যেখানে প্রায় ৫.৮৩ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। আমন ঠাকুর নামক এক যুবকের অভিযোগের ভিত্তিতে পুলিশ এবং প্রশাসনের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের একটি বিস্তারিত তদন্তের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যেখানে দেখা গিয়েছে যে, আমিরের চ্যানেলের কন্টেন্ট গুলি এক্কেবারে অশ্লীলতা, অশ্লীল ভাষা এবং মিথ্যা তথ্যে ভরা।

আমন ঠাকুর নামে এক ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ বিষয়টি উত্থাপন করে একটি পোস্ট করেছিলেন। যেখানে তিনি মোরাদাবাদ পুলিশ এবং উত্তরপ্রদেশ পুলিশকে ট্যাগ করেছিলেন। সঙ্গে একটি ভিডিও শেয়ার করে আমিরের আপত্তিকর বিষয়বস্তু তুলে ধরেন। এবং পুলিশকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। জানা গিয়েছে, আমির “টপ রিয়েল টিম” চ্যানেলটি পরিচালনা করেন। যেখানে তিনি এবং তার দল এমন কিছু ভিডিও পোস্ট করেন, যা বৈষম্য প্রচার এবং অশ্লীলতা ছড়ানোর জন্যে যথেষ্ঠ। এরপরেই তিনি ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন। পুলিশের মতে, এমন অশ্লীল তথ্য ছড়িয়ে দেওয়ার কারণেই এই ইউটিউব চ্যানেলটির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। পুলিশের সোশ্যাল মিডিয়া টিম চ্যানেলটির একটি বিস্তৃত বিশ্লেষণ করেই আমির কে গ্রেফতার করার সিদ্ধান্ত নিয়েছেন।

পুলিশের কথায়, আমির সামাজিক সম্প্রীতি এবং আইন-শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন বিদ্বেষপূর্ণ প্রচারণা ছড়ানোর সঙ্গে জড়িত ছিল। ভিডিওগুলিকে তথ্যগতভাবে ভুল, উস্কানিমূলক এবং ক্ষতিকারক হিসাবে বর্ণনা করা হয়েছে। এই বিষয়ে এসপি সিটি রণবিজয় সিংহ বলেন, “আমির নামের ওই ইউটিউবার অশালীন ভাষা এবং বিদ্বেষপূর্ণ প্রচারণায় ভরা ভিডিওটি আপলোড করছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমাদের সোশ্যাল মিডিয়া টিম বিষয়বস্তুটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে এবং জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম