সাগরপাড়ায় হঠাৎ বোমা বিস্ফোরণ,কেঁপে উঠল এলাকা, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, ডোমকল: মুর্শিদাবাদ জেলার ডোমকলে ফের বোমা বিস্ফোরণ।রবিবার ডোমকলের জলঙ্গি ব্লকের সাগরপাড়া থানার(Sagarpara P.S.) নটিয়াল ঘোষপাড়ায় বোমা ফেটে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। ওই ঘটনায় পুলিশ এক জনকে আটক করে জেরা করছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের সাগর পাড়া থানার নটিয়াল ঘোষপাড়া এলাকায় রবিবার গোলাম গাউস মন্ডলের বাড়িতে কে বা কারা বোমা মারে বলে অভিযোগ তুলছেন পরিবারের লোকজন। তবে সাগরপাড়া থানার পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, বাড়ির মধ্যেই ওই বোমা মজুত করা ছিল। আচমকা সেই বোমা ফেটে গিয়ে বিপত্তি ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

গোটা এলাকায় সাগরপাড়া পুলিশের পক্ষ থেকে এলাকায় ১৬টি সিসি ক্যামেরা(CCTV Camera) বসানো হয়েছে। ওই ঘটনায় বাড়ির মালিক গোলাম গাউস মন্ডলকে(Golam Goush Mandal) আটক করে নিয়ে যায় সাগরপাড়া থানা পুলিশ। থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই বাড়িতে কেন বোমা মজুত ছিল কারা বোমা মজুত রেখেছিল এবং সেই বোমা ওখানে তৈরি করে মজুত রাখা হয়েছিল কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। যে বাড়িতে বিস্ফোরণ করেছে সেই বাড়ির মালিক গোলাম গাউস মন্ডলের পুরনো অপরাধ রেকর্ড আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকার প্রতিবেশীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।

যে বাড়িতেই বিস্ফোরণ ঘটেছে, সেই বাড়ির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বোমা ছোড়া হয়েছে বাইরে থেকে। যে ঘরে বোমা ছোড়া হয়েছে সেই ঘরে, কেউ ছিলনা। না হলে গুরুতর আহত হত। ওই গ্রামে একাধিক ক্যামেরা বসিয়েছে পুলিশ। অভিযোগ পুরনো শত্রু তার জেরে বিরোধীপক্ষরা এই কাণ্ড ঘটিয়েছে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ গুলি খতিয়ে দেখছে। নতুন করে আতঙ্ক সৃষ্টি হওয়ায় ওই এলাকায় পুলিশি নজরদারি আরো বাড়ানো হয়েছে। পাশেই রয়েছে পুলিশ ক্যাম্প। গুরুত্ব সহকারে গোটা বিষয়টি দেখা হচ্ছে।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?