শাশুড়িকে মা পরিচয় দিয়ে বাংলাদেশি জামাই হলেন ভারতের নাগরিক

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগদা: শাশুড়িকে মা পরিচয় দিয়ে বাংলাদেশি জামাই হলেন ভারতের নাগরিক। চাঞ্চল্যকর অভিযোগ বাগদায়।২৬শে ভোটের আগে মুখ্যমন্ত্রী (CM)নির্দেশের পর ভুয়ো ভোটার ধরতে সরব হয়েছে শাসক দল। উত্তর ২৪ পরগনা মহকুমা বনগাঁর একাধিক এলাকায় ভোটার তালিকায় মিলেছে ভুতুড়ে ভোটারের সন্ধান। যার মধ্যে অভিযোগে এসেছে বাংলাদেশের নাগরিক হয়ে ভারতে ভোটার তালিকায় নাম। আবারো একই অভিযোগ। এবার বাংলাদেশি জামাই ভারতে বিয়ে করে শাশুড়িকে মা পরিচয় দিয়ে ভারতের নাগরিক হয়েছেন । জানা গিয়েছে, ওই জামাইয়ের নাম রিজাউল মন্ডল(Rezaul Mandal)। শাশুড়ির নাম বানু মন্ডল(Banu Mandal)।

বার্তা ব্লকের আশারু গ্রাম পঞ্চায়েতের বাগি এলাকার বাসিন্দা বিয়ে করে স্ত্রী সন্তানকে নিয়ে থাকতো রেজাউল ৷ তার বাড়ি বাংলাদেশের(Bangladesh) ঝিনাইদহ জেলায় ৷ অভিযোগ শাশুড়িকে মা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে বাংলাদেশি এই যুবক।সম্প্রতি রিজাউল এর ছেলে ফিরোজ একটি মেয়েকে নিয়ে পালিয়ে যায়। সেই তদন্ত নেমে পুলিশ জানতে পারে রিজাউল ও তার ছেলে ফিরোজ বাংলাদেশি।রিজাউল এর স্ত্রী বলেন ,তার স্বামী বাংলাদেশি সে বিয়ের আগে জানতো না। ৩০ বছর আগে বিয়ে হয়েছে।

ছেলে প্রেম করে একটি মেয়েকে নিয়ে বাংলাদেশে পালিয়ে গেছে। এই ঘটনার পর এ বিষয় নিয়ে বনগাঁ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, বাগদা ব্লকে(Bagda Block) এমন কয়েকশ রিজাউল মন্ডল আছে। এগুলো হলো তৃণমূলের ভোটব্যাঙ্ক(TMC Vote Bank)। সেগুলি ধরা পড়বে আগামী দিন। যদিও স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ধরনের ভুতুড়ে ভোটার ধরে নির্বাচন কমিশনের দৃষ্টি সবার প্রথম আকর্ষণ করেছে রাজ্যের শাসক দল। এদিকে পুলিশের পক্ষ থেকে এই ভুয়া পরিচয় পত্র বানিয়ে কিভাবে বাংলাদেশের নাগরিক এদেশের নাগরিক হল তা নিয়েও তদন্ত হচ্ছে।

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’