পাবনায় দিনদুপুরে বাড়িতে ঢুকে হিন্দু অধ্যাপককে কুপিয়ে খুনের চেষ্টা

রবিবার (২৭ জুলাই) দুপুরে পাবনা পৌর শহরের কালাচাঁদপাড়ায় অবস্থিত অধ্যাপকের বাড়িতে ঢুকেই তাঁকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। এরপর তাঁকে গুরুতর আহত অবস্থায় পাবনা সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ ভয়ানক ঘটনা! পাবনা পৌর শহরের কালাচাঁদপাড়ায় এক হিন্দু অধ্যাপকের বাড়ি ঢুকে কুপিয়ে হত্যার চেষ্টা দুর্বৃত্তদের। গতবছর বৈষম্যবিরোধী আন্দোলনের পর থেকেই বাংলাদেশ জুড়ে হিন্দুদের থাকা দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। জায়গায় জায়গায় হিন্দু মন্দিরগুলি ধ্বংস করছে দুর্বৃত্তরা। হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশজুড়ে হিন্দুদের নিগ্রহ করা হচ্ছে। এবার কোপ পড়ল খোদ হিন্দু অধ্যাপকের উপর। রবিবার (২৭ জুলাই) দুপুরে পাবনা পৌর শহরের কালাচাঁদপাড়ায় অবস্থিত অধ্যাপকের বাড়িতে ঢুকেই তাঁকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। এরপর তাঁকে গুরুতর আহত অবস্থায় পাবনা সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। আহত জওহরলাল বসাক তুলসি ছিলেন পাবনা এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। কিন্তু ঠিক কী কারণে তাঁর উপর হামলা করা হয়েছে এবং তাঁর বাড়ি তছনছ করা হয়েছে, তা এখনও জানা যায়নি।

এ বিষয়ে আহত শিক্ষকের প্রতিবেশীরা জানিয়েছেন, জওহরলাল বসাক তার বাড়িতে একা থাকেন। তার পরাবারের সকলে সুপ্রতিষ্ঠিত এবং তারা বিদেশে থাকেন। গতকাল দুপুরের দিকে জওহরলাল যখন বাজার থেকে বাড়িতে প্রবেশ করেন, তখনই দুর্বৃত্তরা তাঁর উপর হামলা করে। প্রবীণ অধ্যাপকের ফেরার আগেই তাঁর বাড়িতে ঘাপটি মেরে বসেছিল দুজন দুর্বৃত্ত। এরপর তাঁর বাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গেই দুর্বৃত্তরা তাঁর মুখ চেপে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। এরপরে দুর্বৃত্তরা ওই শিক্ষকের আলমারিসহ আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে সেখান থেকে পালিয়ে যায়। আর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন প্রবীণ। এরপর প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি এখন চিকিৎসাধীন।

তবে দুর্বৃত্তরা তাঁর বাড়ি তছনছ করে কী কী নিয়ে গিয়েছে, সে বিষয়ে কিছুই জানান নি আহত শিক্ষক। প্রতিবেশীরা জানিয়েছেন, আহত শিক্ষক দুর্বৃত্তদের চিনতে পারলেও ভয়ে মুখ খুলছেন না। এমনকী গতকাল সারাদিন এই ঘটনা চাপা ছিল। এরপর সন্ধ্যায় খবর পেয়ে পাবনার সদর থানার পুলিশ আহত শিক্ষকের বাড়িতে গিয়ে সবটা খতিয়ে দেখেছে এবং তদন্ত শুরু করেছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জামায়াতে ইসলামীর পাবনা জেলার নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হুসাইন, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার-সহ দেশের একাধিক নামি ব্যক্তিরা। এবং তাঁরা অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন,

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও