চলন্ত গৌড় এক্সপ্রেস ট্রেনের এসি কামরায় একাধিক যাত্রীর মোবাইল ফোন ,টাকা ও ল্যাপটপ উধাও

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা টাউন: আবারো চুরির ঘটনা ঘটল গৌড় এক্সপ্রেসে। ফের রেলের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। চলন্ত মালদামুখী গৌড় এক্সপ্রেস(Gour Express) ট্রেনে একাধিক যাত্রীর খোয়া যায় দামি মোবাইল ফোন ,নগদ টাকা, ল্যাপটপ ইত্যাদি। কলকাতা থেকে মালদা ফেরার পথে এক চিকিৎসক সহ ছয় যাত্রীর মোবাইল সহ বিভিন্ন নথি চুরির অভিযোগ। গৌড় এক্সপ্রেসে চেপে কলকাতা থেকে মালদা ফিরছিলেন যাত্রীরা। এসি টু টায়ার কামড়াতে ঘটে সিরিয়াল চুরির ঘটনা। অভিযোগ করা হয় জিআরপি তে। ফার্স্ট ক্লাস ট্রেনের কামড়ায় এই ধরনের ম্যারাথন চুরির(Serial Theft) ঘটনায় প্রশ্ন চিহ্ন উঠেছে রেল পুলিশের নিরাপত্তা নিয়ে। ফারাক্কা স্টেশন এর আগেই এই ম্যারাথন চুরির ঘটনা ঘটেছে।

যাত্রীরা রেলের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মালদা শহরের বিবেকানন্দ পল্লী এলাকার বাসিন্দা অনশ্রী ভট্টাচার্য এবং তার স্বামী পৃথ্বীরাজ রায় কলকাতা থেকে গৌড় এক্সপ্রেস ট্রেন ধরে রবিবার রাত্রে মালদায় ফিরছিলেন। এস টু টায়ারে ছিলেন তারা। সোমবার সকালে মালদা টাউন স্টেশনে গৌড় এক্সপ্রেস ঢুকতেই ঘুম ভাঙ্গতে দেখেন তাদের ব্যাগ নেই। এরপরই জিআরপিতে লিখিত অভিযোগ জানানো হয়। সেই সঙ্গে তিনি আরো অভিযোগ করেন আরো বেশ কয়েকজন যাত্রীর একই কামরায় মোবাইল এবং ব্যাগ চুরি হয়েছে। লিখিত অভিযোগের পাশাপাশি অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানিয়েছেন রেল দফতরে। যাত্রীদের নিরাপত্তা যে বিঘ্নিত হচ্ছে তা এই  ফার্স্ট ক্লাস ট্রেনের কামড়ায় ম্যারাথন লুটপাটের ঘটনায় ফের প্রমাণিত হল।

চলন্ত ট্রেনে আরপিএফ জওয়ানদের টহলদারি থাকে। কিন্তু রবিবার রাতে মালদা মুখি গৌড় এক্সপ্রেস ট্রেনের এসি(AC) কামরাগুলিতে সেই নিরাপত্তা আদৌ ছিল কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। ঘটনাটি চলন্ত ট্রেনে রবিবার রাত তিনটের পরে ঘটে বলে অনুমান যাত্রীদের। এর আগেও চলন্ত ট্রেনে ঘুমের ওষুধ খাইয়ে লুটপাটের ঘটনা একাধিকবার ঘটে। কিন্তু সিরিয়াল ভাবে শীততাপ নিয়ন্ত্রিত ট্রেনের কামড়ায় এই ধরনের একাধিক জাতির কাছ থেকে নগদ টাকা, দামী মোবাইল ফোন ও ল্যাপটপ লুটের ঘটনা রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছে সকলের মনে।

পরিবারে চরম বিপদ, কোনও তৈরি কাজ থমকে যাবে, জানুন লক্ষ্মীবারের রাশিফল

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড