আজ নাগ পঞ্চমীতেই কালসর্প দোষ কাটান ঘরোয়া টোটকায়…

২৯ জুলাই থেকে শুরু হচ্ছে নাগ পঞ্চমী। মুলত শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় এই উৎসব। বাঙালিরা শ্রাবণ মাসের শেষের দিনে সাপের দেবী মনসা পুজো করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৯ জুলাই থেকে শুরু হচ্ছে নাগ পঞ্চমী। মুলত শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় এই উৎসব। বাঙালিরা শ্রাবণ মাসের শেষের দিনে সাপের দেবী মনসা পুজো করেন। আর আজ থেকে শুরু হচ্ছে নাগ পঞ্চমী। যেটি সর্প দেবতার পুজোর জন্যে বিশেষ তাৎপর্য বহন করে। তবে এটা বিশ্বাস করা হয় যে, কোনও ব্যক্তির কুণ্ডলিতে কালসর্প দোষ থাকলে এই দোষ ৪২ বছর ধরে সেই ব্যক্তির জীবনকে প্রভাবিত করতে পারে। এটি বাধা, মানসিক চাপ, আর্থিক ক্ষতি এবং সম্পর্ক ভাঙনেরও অন্যতম কারণ।

কিন্তু নাগ পঞ্চমীতে নেওয়া বিশেষ ব্যবস্থা এই গুরুতর শান্ত করতে পারে, এবং বড় সঙ্কট থেকে ব্যক্তিকে মুক্তি দিতে পারে। যদি আপনি কালসর্প দোষে ভোগেন, তাহলে এই দিনে বিশেষ কিছু প্রতিকার আপনাকে শান্তি দিতে পারে। এই সময় একটি রুপোর সাপ ও নাগ তৈরি করে পুজো করুন এবং শিব মন্দিরে দান করুন। এতে দোষ থেকে মুক্তি পাওয়া যায়। তবে যদি রূপোর সাপ কেনার ক্ষমতা না থাকে, তাহলে একটি দড়িতে ৭ টি গিঁট বেঁধে একটি সাপ তৈরি করুন, পুজো করুন, রাহু-কেতুর বীজ মন্ত্র জপ করুন, তারপর শিবের ধ্যান করার সময় গিঁট খুলে দড়িটি জলে ভাসিয়ে দিন।

এছাড়াও বাড়ির প্রধান প্রবেশপথে গোবর, গৈরিক বা কাদামাটি দিয়ে সাপের আকৃতি তৈরি করে পুজো করুন, এতে আর্থিক সমস্যা দূর হবে। শিবলিঙ্গের চারপাশে জড়ানো সাপের পুজোর সঙ্গে সঙ্গে শ্রী সর্পযুক্ত পাঠ করুন, এতে এই দোষের প্রভাব শান্ত হয়। এছাড়া নাগ গায়ত্রী মন্ত্র জপ করুন। যেটি হল, ‘ওম নাগকুলায় বিদমহে বিষদন্তয় ধীমহি তন্নো সর্প প্রচোদায়ত’। এই মন্ত্র জপ করলে সর্প দেবতা প্রসন্ন হবে।

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন