সাফাই কর্মীদের জি আই ট্যাগের মাধ্যমে অ্যাপ দ্বারা নজরদারি কলকাতা পুরসভার

Share:

নিজস্ব প্রতিনিধি: সাফাই কর্মীদের কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তার নজরদারি করতে জিআই ট্যাগ দিয়ে অ্যাপ চালু করছে কলকাতা পুরসভা (KMC)। এবার কলকাতা পুরসভার ১৬টি বোরোতে নতুন প্রযুক্তি চালু হচ্ছে। শহর পরিচ্ছন্ন রাখতে এবার সাফাই কর্মীদের ওপর নজর রাখবে কলকাতা পুরসভা। সব ঠিকঠাক ভাবে পরিষ্কার হচ্ছে কিনা তা জানতে সাফাই কর্মীদের জিআই ট্যাগ করে তাদের ওপর নজরদারি চালাবে কর্তৃপক্ষ। একটি নতুন অ্যাপ (New App) তৈরি করা হয়েছে। সেই অ্যাপের মাধ্যমে সাফাই কর্মীরা কোথায় কখন কিভাবে কাজ করছেন তা জানাতে হবে এমনকি ওই অ্যাপে কাজ করার ছবিও আপলোড করতে হবে।

সাফাই কর্মীদের কাজ সংক্রান্ত রিপোর্ট বজ্র ব্যবস্থাপনা বিভাগের শীর্ষ আধিকারিকরা তৈরি করে পাঠাবেন সদর দফতরে। সেই রিপোর্ট খতিয়ে দেখবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ডিজি। পুরসভার ছাপাই কর্মীরা বহু ক্ষেত্রে কাজে গেলেও বিভিন্ন এলাকা থেকে কাউন্সিলরদের কাছে অভিযোগ জমা পড়ে সঠিকভাবে সাফাই কাজ হচ্ছে না। সেই অভিযোগের ভিত্তিতেই এবার এই নতুন পদ্ধতি চালু করা হচ্ছে যেখানে জিআই ট্যাগ মারফত সাফাই কর্মীদের কাজে গাফিলতি ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগ রুখতে এই ধরনের অ্যাপ চালু করে কলকাতা পুরসভা। সে ক্ষেত্রে বোরোভিত্তিক নজরদারির বন্দোবস্ত করা হয়েছিল। তা সত্ত্বেও বেআইনি নির্মাণ নিয়ে কলকাতা পৌরসভায় মাঝেমধ্যেই অভিযোগ জমা পড়ে। তাই এই উদ্যোগ সাফাই কর্মীদের ক্ষেত্রে কিভাবে কতটা কার্যকরী হবে তা নিয়ে সন্দেহ রয়েছে বিরোধীদলের রাজনৈতিক প্রতিনিধিদের কাছে।

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?