পাকিস্তানের গোলাবর্ষণে অনাথ ২২ শিশুর শিক্ষার ভার তুলে নিলেন রাহুল গান্ধি

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানি গোলাবর্ষণে প্রাণ হারিয়েছিলেন বহু। তার মধ্যে শিশুরাও রয়েছে। এমন অনেক শিশু কিশোর রয়েছে যাদের বাবা-মা দুজনেই বা উভয়ের মধ্যে একজন প্রাণ হারিয়েছে পাক গোলার আঘতে। ফলে সেই সব শিশুদের ভবিষ্যৎ নিমজ্জিত হয়ে আঁধারে। তাদের কাছে কার্যত মসিহা হয়ে ধরা দিলেন রাহুল গান্ধি। বাবা মায়ের মধ্যে একজন বা উভয়কেই হারিয়েছেন এমন ২২ জন শিশু কিশোরের শিক্ষার ভার নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এই তথ্য এক সর্বভারতীয় মাধ্যমকে জানিয়েছেন কংগ্রেসের এক নেতা।

প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তারিক হামিদ কররা নির্বাচন-পূর্ব জোটের অংশীদার ন্যাশনাল কনফারেন্স (এনসি) এর সঙ্গে কংগ্রেসের মতপার্থক্যের কথা অস্বীকার করেছেন। সেই সঙ্গে বলেছেন যে কংগ্রেস গত নয় মাস ধরে ক্ষমতাসীন দলের সঙ্গে সমন্বয় কমিটি গঠনের জন্য অপেক্ষা করছে। কররাই রাহুলের এই দায়িত্বগ্রহণ প্রসঙ্গে বলেন “৭ থেকে ১০ মে পর্যন্ত পাকিস্তানি গোলাবর্ষণে পুঞ্চ ও রাজৌরিতে প্রচুর সাধারণ মানুষ নিহত হন, সম্পত্তির ক্ষতি হয়। ভয়াবহ গোলাবর্ষণের পর রাহুল গান্ধি পুঞ্চে গিয়ে শোকাহত পরিবারগুলির সঙ্গে দেখা করেন। তিনি স্কুলে যাওয়া শিশুদের একটি তালিকা প্রস্তুত করতে বলেন। এই তালিকা হবে সেই সব শিশুদের তালিকা যারা বাবা-মায়ের মধ্যে একজনকে অথবা উভয়কেই হারিয়েছেন। বিশেষ করে যে পরিবার আগে উপার্জনক্ষম ছিল। সেই অনুযায়ী আমরা রাহুল গান্ধির কাছে তালিকা জমা দিয়েছি।” সম্প্রতি প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তারিক হামিদ কররা তিন দিনের সফরে রাজৌরিতে গিয়েছেন।

তিনি আরও বলেন, দলের কাছে কেবল পুঞ্চ জেলায় এই ধরণের ২২ জন শিশুর তালিকা রয়েছে এবং তিন দিনের সফর শেষে আরও এই ধরণের শিশুদের অন্তর্ভুক্ত করা হতে পারে। এই উদ্যোগের লক্ষ্য হল শিশুদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যাতে আকস্মিক বিধ্বস্ততা তাদের পড়াশোনার উপর কোনও প্রভাব না ফেলতে পারে।”

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক