‘হিম্ম‍ৎ থাকলে বলুন ট্রাম্প মিথ্যা বলছেন’, মোদিকে চ্যালেঞ্জ রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ২২ এপ্রিলের জঙ্গি হামলার মাস্টারমাইন্ড পাক সেনাপ্রধান আসিম মুনির। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন ‘যদি প্রধানমন্ত্রীর হিম্মত থাকে তাহলে বলুন, ট্রাম্প যুদ্ধবিরতি নিয়ে যে দাবি জানাচ্ছেন তার কোনও সারবত্তা নেই। ট্রাম্প মিথ্যাবাদী।’

‘অপারেশন সিঁদুর’ নিয়ে গতকাল সোমবার (২৮ জুলাই) থেকে লোকসভায় শুরু হয়েছে বিশেষ আলোচনা। আজ মঙ্গলবার (২৯ জুলাই) দ্বিতীয় দিনে বিতর্কে অংশ নিয়ে শুরু থেকেই মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ান বিরোধী দলনেতা রাহুল গান্ধি। পহেলগাঁওয়ে জঙ্গিদের নৃশংস হামলার নিন্দা করে তিনি বলেন, ‘পহেলগাঁওয়ে যা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। আমরা প্রত্যেকেই ভারতীয় সেনা ও সরকারের পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু পহেলগাঁও হামলার বদলা নিতে যা হল, তা হতাশজনক। যে আসিম মুনির পহেলগাঁও হামলার মূলচক্রী, তাকেই মধ্যাহ্নভোজের বিরতিতে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধের পথে না যাওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। গতকাল সংসদে দাঁড়িয়ে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ বললেন, ‘রাত ১টা ৫ মিনিটে অপারেশন সিঁদুর শুরু হয়। এই অভিযান ২২ মিনিট স্থায়ী হয়। রাত ১টা ৩৫ মিনিটে পাকিস্তানকে ফোন করে বলা হয়, আমরা অসামরিক ঘাঁটিতে হানা দিয়েছি। আমরা আর উত্তেজনা বৃদ্ধি চাই না। রাত ১টা ৩৫ মিনিটে ভারতের ডিজিএমওকে যুদ্ধবিরতিতে যাওয়ার কথা বলা হয়। আপনারা পাকিস্তানকে নিজের রাজনৈতিক ইচ্ছার কথা বলেন যে, আপনারা যুদ্ধ করতে চান না।’ অর্থা‍ৎ আধ ঘন্টার মধ্যেই আত্মসমর্পণ করলেন?’

মোদি সরকারকে কটাক্ষ করে রাহুল আরও বলেন, ‘রাজনাথ-জি  সোমবার ১৯৭১ সালের পরিস্থিতির সঙ্গে সিঁদুর অভিযানের তুলনা করেছিলেন। কিন্তু একটা কথা বলছি, ১৯৭১ সালে রাজনৈতিক সদিচ্ছা ছিল। তাই সেনাবাহিনী পাকিস্তানকে দুরমুশ করেছিল। আপনাদের কোনও রাজনৈতিক সদিচ্ছা ছিল না।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার বার দাবি করে চলেছেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে তাঁরই হস্তক্ষেপে। যদিও দিল্লির তরফে ওই বক্তব্যকে উড়িয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে রাহুল বলেন, ‘‘একবার মোদিজি বলুন ট্রাম্প মিথ্যেবাদী।’

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর