জগদ্দলের শিবম এসএসসিজিডি পরীক্ষায় দেশে প্রথম, বললেন ভবিষ্যতেও এলাকার নাম হোক উজ্জ্বল

Share:

নিজস্ব প্রতিনিধি,কাঁকিনাড়া: এসএসসি জিডি পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়েছে জগদ্দলের পুরানি বাজারের বাসিন্দা শিবম চৌধুরী(Shivam Chowdhury)। বোমা – গুলির শিরোনামে যে এলাকার নাম থাকে সবসময় সেই এলাকায় শিবম এর সাফল্যে গর্বিত হয়ে উঠলেন সকলে। কাঁকিনাড়ার কাঁটাডাঙ্গা রোডের শান্তিনগর গুরুকুল কম্পিটিটিভ ইনস্টিটিউটশনের ছাত্র এই কৃতী পড়ুয়া। সোমবার বিকেলে গুরুকুল কম্পিটিটিভি ইনস্টিটিউশনে শিবমকে সংবর্ধনা জ্ঞাপন করেন জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার ও বিশিষ্ট সমাজসেবী প্রিয়াঙ্গু পান্ডে। গুরুকুলের কর্ণধার তথা শিক্ষক অমিত সাউকেও এদিন সংবর্ধনা দেওয়া হয়। এদিন প্রিয়াঙ্গু পান্ডে (Priyangu Pandey)বলেন, ভাটপাড়া, কাঁকিনাড়া(Kankinara) অঞ্চল মূলত বোমা-গুলির জন্য খবরের শিরোনামে থাকে।

সেক্ষেত্রে শিবমের সাফল্য ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। তাঁর জ্যোতি ফাউন্ডেশনের লাইব্রেরীতে পড়াশুনা করে সম্প্রতি তিনজন রেলের টেকনিক্যাল বিভাগে চাকরি পেয়েছেন। এই সাফল্য শুধু পরিবারের নয়, জগদ্দল ও কাঁকিনাড়া এলাকার বাসিন্দারাও গর্বিত। দম উত্তর ২৪ পরগনার জগদ্দলের পুরানি বাজারের বাসিন্দা। কাঁকিনাড়া কাঁটাডাঙ্গা রোডের শান্তিনগরের(Shantinagar) ওই সংস্থা সোমবার তাকে সম্মান দেওয়ার পাশাপাশি সকলেই ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অমিত সাউকেও সম্মানিত করে। শিভম চৌধুরী বলেন আমি চাই ভবিষ্যতে আরো অনেকে এই ভাবেই কাঁকিনাড়া ও জগদ্দল থেকে নিজেদের প্রতিভা গড়ে তুলে উজ্জ্বল করুক এলাকার নাম। যাতে সাধারণ মানুষ বুঝতে পারে এই এলাকায় শুধু বেকার নয় শিক্ষিত লোকেরাও থাকেন। আমরা সকলেই চাই এই এলাকার নাম ভবিষ্যতে আরো উজ্জ্বল করতে। শিভমের সাফল্যে খুশি হয়ে প্রিয়াঙ্গু পান্ডে বলেন, এতদিন ভাটপাড়া, কাঁকিনাড়া অঞ্চল শুধু বোমা গুলি এবং হিংসার জন্য খবরের শিরোনামে উঠে আসতো। এই পরিস্থিতিতে সিবামের সাফল্য গোটা এলাকার ভাবমূর্তির পরিবর্তন ঘটাবে।

শিবম  ‘জ্যোতি ফাউন্ডেশন’ পরিচালিত লাইব্রেরী থেকে বিভিন্ন বই নিয়ে পড়াশোনা করতেন। তবে সেই লাইব্রেরী থেকে পড়াশোনা করে কেবল শিবম নয় সম্প্রতি আরো তিনজন পরীক্ষার্থীর রেলের টেকনিক্যাল বিভাগে চাকরি পেয়েছেন। স্থানীয় বাসিন্দাদের মতে শিভমের এই সাফল্যেও নতুন প্রজন্মকে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আরও আকৃষ্ট করবে। প্রসঙ্গত এসএস সিজিডি পরীক্ষা হল কেন্দ্রীয় স্তরে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বাহিনী বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ ,আইটিবিপি, এসএসএফ – ফোর্সে কনস্টেবল পদে নিয়োগ হওয়ার সুযোগ মেলে।প্রতিবছর লক্ষাধিক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন।

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে