নিখোঁজ থেকেও কাজ জোটেনি, এবার বিগবস ১৯-এ অংশ নিচ্ছেন ‘তারক মেহতা’র সোধি

আর্থিক অনটন, কাজ না পাওয়ার জ্বালা তাঁকে এই কাজ করতে বাধ্য করেছিল। এর কয়েক মাস পরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। এখন শোনা যাচ্ছে, বিগবস19 এর প্রতিযোগী হতে চলেছেন সোধি

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! চলতি মাস থেকেই শুরু হচ্ছে ‘বিগ বস 19’। বহু প্রতীক্ষিত এই শোয়ের চলতি সিজন চলবে টানা সাড়ে ৫ মাস। আগামী ২৪ অগস্ট থেকে শুরু হচ্ছে বিগবস 19। যা জিও হটস্টার এবং কালার্স টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। তবে এখনও সলমান খান সঞ্চালিত এই শোয়ের প্রতিযোগীদের নাম ঘোষণা করা হয়নি। তাতেও বিতর্ক রয়েছে। এর আগে শোনা গিয়েছিল, অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত শোয়ে অংশ নিচ্ছেন। কিন্তে গুজব উড়িয়ে দিয়েছেন মল্লিকা নিজেই। তবে জানা যাচ্ছে, এবার শোতে অনেক খ্যাতনামা তারকা প্রতিযোগী হবেন। কেননা ইউটিউবার ব্লাগারদের শো থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়াও অনেক কৌতুকশিল্পী অংশ নেবেন।

পাশাপাশি অনেক বিতর্কিত অভিনেতারাও প্রতিযোগী হবেন। যাঁরা অনুষ্ঠানের ভিতরে শো নিয়ে কথাও বলবেন। জানা যাচ্ছে, তারকা মেহতার সোধি ওরফে গুরুচরণ সিংহ এই শোয়ে অংশ নিচ্ছেন। যাঁকে নিয়ে গতবছর সংবাদ মাধ্যমে বেশ হৈচৈ হয়েছিল। কেননা তিনি কয়েকদিন নিখোঁজ ছিলেন। তাঁকে হন্যে হয়ে খুঁজলেও পাওয়া যায়নি। অবশেষে তিনি নিজেই ফিরে জানিয়েছিলেন যে, তিনি অন্তর্ধান হয়েছিলেন। আর্থিক অনটন, কাজ না পাওয়ার জ্বালা তাঁকে এই কাজ করতে বাধ্য করেছিল। এর কয়েক মাস পরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। এখন শোনা যাচ্ছে, বিগবস19 এর প্রতিযোগী হতে চলেছেন সোধি।

যিনি তালক মেহতা উল্টা চশমা-নামের জনপ্রিয় সিটকম শোয়ে প্রায় ১৩ বছর অভিনয় করেছিলেন। তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে গুরুচরণ নিজে এখনও কিছুই জানাননি। এছাড়া শো থেকেও কিছু জানানো হয়নি। গতবছর তাঁর নিখোঁজের পর তাঁর বাবা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর ধারণা ছিল, ছেলে গুরুচরণকে কেউ অপহরণ করেছিলেন। পরে গুরুচরণ নিজেই বাড়ি ফিরে আসেন। এবং তিনি জানান, নিখোঁজ কয়েকটা দিন তিনি গুরুদ্বারে কাটিয়েছেন। সেখানে মানুষের সেবা করেছেন। তিনি নিজেকে কিছুদিন পৃথিবী থেকে বিচ্ছিন্ন রাখতে চেয়েছিলেন। তিনি কাজের অভাবে আর্থিকভাবে ভুগছিলেন। তাই জনপ্রিয়তা আবারও ফিরে পেতে এবার তিনি বিগব 19-এ অংশ নিচ্ছেন।

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর