শুভেন্দুর গড়ে ফের ভূমিশয্যা বিজেপির, রামনগরে সমবায় সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি,রামনগর :শুভেন্দুর গড়ে সবুজ ঝড় অব্যাহত। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার ও রামনগর ২ ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর বাশুলি বিদ্যাভবনে উত্তর কচুয়া শীতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হল। সেই নির্বাচনে ৬৫ টি আসনের ৫৪ টিতে জয়লাভ করল রাজ্যের শাসক দল তথা তৃণমূল(TMC)। বাকি ১১টি আসনে পায় বিজেপি(BJP)। বিজেপি পরিচালিত বাদলপুর গ্রাম পঞ্চায়েত(Badalpur Panchayet) এলাকায় দুই শিবিরে শনিবার সকাল থেকেই ছিল টান টান উত্তেজনা।

এদিন ভোট প্রক্রিয়া পরিদর্শনে আসেন স্থানীয় বিধায়ক অখিল গিরি(MLA Akhil Giri)। সকাল ১০ টা থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয় এই সমবায় সমিতির ভোট প্রক্রিয়ায় ৬৫ টি প্রতিনিধি নির্বাচনে। এই নির্বাচন প্রক্রিয়ায় শাসক সমর্থিত ৬৫ জন প্রতিনিধি প্রতিদ্বন্দ্বী করেন এবং বিরোধী অর্থাৎ বিজেপি সমর্থিত ৬২ জন প্রতিনিধি প্রতিদ্বন্দ্বী করেন। শাসক দলের ৩টি আসনের প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল আগেই । প্রতিনিধি নির্বাচনের শুরু থেকেই রামনগর থানার ওসি বুদ্ধদেব মালের নেতৃত্বে সকাল থেকে পুরো এলাকায় বিশাল পুলিশি বাহিনী ও নিরাপত্তয় মুড়ে ফেলা হয়েছিল।

নির্বাচন শেষে কার্যত সবুজ ঝড় উড়ল। জয়লাভ করায় শাসক দলের কর্মীরা সবুজ আবির উড়িয়ে বিজয় উৎসবে মেতে উঠে। এদিকে স্থানীয় বিজেপির বাদলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশীষ গিরি জানিয়েছেন, একটা সমবায় সমিতি জিতে তৃণমূল কিছু করতে পারবে না। আগামী ছাব্বিশে রামনগর বিধানসভায় বিজেপি জিতবে। মানুষ বিজেপির সঙ্গেই আছে। কিন্তু রামনগরে এদিন সমবায় সমিতি কিন্তু বিধানসভা নির্বাচনের আগে অন্য ইঙ্গিত দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি