পুরীতে অগ্নিদগ্ধ কিশোরীর মৃত্যুর পর তদন্তে নয়া মোড়, আবেগঘন ভিডিও প্রকাশ বাবার

Share:

নিজস্ব প্রতিনিধি, ওড়িশা: দিল্লির এইমস-এ গুরুতর দগ্ধ অবস্থায় ওড়িশার এক কিশোরীর মৃত্যু হয়েছে। তার মৃত্যুর কয়েক ঘন্টা পর পুরী বালঙ্গার দগ্ধ মামলায় নতুন মোড় এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল তিনজন ব্যক্তি মিলে কিশোরীর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। কিন্তু এখন পুলিশ অন্য দাবি করেছে যে এই ঘটনায় দ্বিতীয় কোনও ব্যক্তির হাত নেয়। সম্প্রতি মৃত কিশোরীর বাবা একটি ভিডিও প্রকাশ করেছেন। তাতে দাবি করা হয়েছে যে মানসিক যন্ত্রণার কারণে ওই কিশোরী নিজের জীবন শেষ করে দিয়েছে।

গত ১৯ জুলাই ৭৫% দগ্ধ অবস্থায় ওই কিশোরীকে ভুবনেশ্বরের এইমস-এ ভর্তি করা হয়েছিল। পরিস্থিতির অবনতি ঘটায় পরের দিনই বিশেষ বিমানে তাকে দিল্লির এইমস-এ নিয়ে যাওয়া হয়। সরকার এবং অভিজ্ঞ চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও কিশোরীকে বাঁচানো সম্ভব হয়নি। এই তথ্য শনিবার দিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি।

ওড়িশা পুলিশ তার পরপরই জানায় যে অগ্নিদগ্ধ হয়ে কিশোরীর মৃত্যুর ঘটনার তদন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এখনও পর্যন্ত পরিচালিত তদন্ত অনুসারে, অন্য কোনও ব্যক্তি এই ঘটনায় জড়িত নেই।  তদন্ত শেষ হওয়ার আগেই এই তথ্য জানিয়ে দিয়েছে ওড়িশার পুলিশ।  তাদের কথায়, “আমরা সকলকে অনুরোধ করছি মর্মান্তিক মুহূর্তে এই বিষয়ে কোনও সংবেদনশীল মন্তব্য না করার জন্য।”

এরপর পরই  একটি আবেগঘন ভিডিও সামনে আসে। তাতে দেখা যায় দগ্ধ কিশোরীর বাবা বলছেন যে তিনি অসহনীয় মানসিক আঘাতের সম্মুখীন হয়েছেন। সেই সঙ্গে অনুরোধ করেছেন এই বিষয়ের রাজনীতিকরণ না করার জন্য। মৃতার বাবার কথায়, “আমি আমার মেয়েকে হারিয়েছি। মানসিক চাপের কারণে সে নিজেই নিজের জীবন শেষ করে দিয়েছে। সে যে মানসিক আঘাতের মুখোমুখি হয়েছিল তা অসহনীয় ছিল। আমি শুধু এটুকুই বলতে চাই যে ওড়িশা সরকার আমার এবং আমার পরিবারের জন্য অনেক কিছু করেছে। আমি বিনীতভাবে সকলকে অনুরোধ করছি যে দয়া করে এই ট্র্যাজেডিকে রাজনীতিকরণ করবেন না। বরং তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। এখন আমি কেবল আমার মেয়ের জন্য শান্তি চাই।”

এই ঘটনায় ওড়িশা জুড়ে ব্যাপক ক্ষোভ এবং বিক্ষোভ সৃষ্টি হয়েছে। গত ১৯ জুলাই পুরী জেলার বালঙ্গায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীরা বলেন যে এই অপরাধের সঙ্গে যে তিনজন জড়িত ছিল তারা সবাই পুরুষ। স্থানীয়রা দ্রুত মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে ভুবনেশ্বরের এইমস-এ স্থানান্তরিত করা হয়।

“মেয়েটি যখন আমার বাড়ির দিকে দৌড়ে আসছিল তখন তার শরীরে আগুন জ্বলছিল। তার হাত বাঁধা ছিল। সে গুরুতরভাবে পুড়ে গিয়েছিল। আমি, আমার স্ত্রী এবং মেয়ে আগুন নিভিয়ে অন্য পোশাক পরিয়ে দিই। সে আমাকে বলেছিল যে দুটি বাইকে করে তিনজন ব্যক্তি কিশোরীকে জোর করে এখানে নিয়ে এসেছিল। তারপর কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল”, এই তথ্য জানিয়েছেন প্রত্যক্ষদর্শী দুঃখীশ্যাম সেনাপতি। এর আগে পুলিশও খুনের চেষ্টার অভিযোগে তদন্ত শুরু করেছিল। এমনকী মেয়েটির মা’ও প্রথমে পুলিশের কাছে অভিযোগ জানান তাঁর মেয়েকে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পুড়িয়ে মারার চেষ্টা করেছে।

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন