লাগেজের জন্য অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করে বিমানকর্মীদের বেধড়ক মারধর করলেন সেনা আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: শ্রীনগর বিমানবন্দরে অতিরিক্ত কেবিন লাগেজের জন্য একজন সেনা আধিকারিকের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। তাঁর হামলায় স্পাইসজেটের চার কর্মচারীর মেরুদণ্ডের ফ্র্যাকচার হয়েছে, সেই সঙ্গে গুরুতর আঘাত লেগেছে। বিমান সংস্থাটি জানিয়েছে যে, ৭ কেজির বেশি কেবিন লাগেজ বহন করা যায় না। ওই ব্যক্তি এই মাপের থেকে অনেক বেশি পরিমাণ লাগেজ নিয়ে যাচ্ছিলেন। তাই তাঁকে অতিরিক্ত টাকা দিতে বলা হয়। এরপরই ওই সেনা আধিকারিক বিমান সংস্থার কর্মীদের একাধিকবার ঘুষি ও লাথি মারেন। এক বিবৃতিতে বলা হয়েছে, ওই সেনা আধিকারিকের মারের চোটে একজন কর্মচারী মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে যান। কিন্তু তারপরেও তিনি ওই কর্মচারীকে লাথি মারতে থাকেন।

দেশজুড়ে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী (সিআইএসএফ) জানিয়েছে যে তাদের কর্মীরা তৎক্ষণাৎ এই বিষয়ে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেনাবাহিনী এই ঘটনার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সবরকমের সহায়তা প্রদান করা হবে।

স্পাইসজেট এক বিবৃতি মারফত জানিয়েছে, “২৬ জুলাই শ্রীনগর থেকে দিল্লিগামী ফ্লাইট SG-386-এর বোর্ডিং গেটে একজন যাত্রী স্পাইসজেটের চারজন কর্মচারীকে লাঠি ঘুষি মেরে গুরুতরভাবে জখম করেন। বারবার লাথি, ঘুষির ফলে আমাদের কর্মীদের মেরুদণ্ড ভেঙে যায়। চোয়ালে গুরুতর আঘাত লাগে। স্পাইসজেটের একজন কর্মচারী অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান। তারপরেও অজ্ঞান হয়ে যাওয়া কর্মচারীকে ওই ব্যক্তি লাথি মারতে থাকেন আমাদের কর্মচারীকে। অজ্ঞান হয়ে যাওয়া সহকর্মীকে সাহায্য করার জন্য যান আর একজন। তাঁকেও লাথি মারেন ওই ব্যক্তি। ওই কর্মীর নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। আহত কর্মচারীদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।”

 

জানা গিয়েছে,  ওই যাত্রী একজন ঊর্ধ্বতন সেনা আধিকারিক। তিনি মোট ১৬ কেজি ওজনের দুটি কেবিন ব্যাগেজ বহন করছিলেন। এদিকে এয়ারলাইন্সে ৭ কেজির বেশি কেবিন ব্যাগেজ নেওয়া যায় না। বিমান কর্তৃপক্ষ অতিরিক্ত লাগেজের কথা বিনীত ভাবে জানান। বলেন এই অতিরিক্ত লাগেজ নিতে গেলে চার্জ দিতে হবে। কিন্তু ওই সেনা আধিকারিক তা অস্বীকার করে এবং বোর্ডিং প্রক্রিয়া সম্পন্ন না করেই জোর করে অ্যারোব্রিজে প্রবেশ করেন । এটি সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ কাজ। সিআইএসএফের একজন কর্মকর্তা তাকে গেটে ফিরিয়ে নিয়ে যান।

এদিকে গেটের কাছে গিয়েও ওই যাত্রী ক্রমশ আক্রমণাত্মক হয়ে ওঠেন। স্পাইসজেটের গ্রাউন্ড স্টাফের চার সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। স্থানীয় পুলিশের কাছে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং বিমান সংস্থাটি বেসামরিক বিমান চলাচল বিধি অনুসারে যাত্রীকে নো-ফ্লাই তালিকায় রাখার প্রক্রিয়া শুরু করেছে। স্পাইসজেট তার কর্মীদের উপর খুনের হামলার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রককে চিঠি দিয়েছে। যাত্রীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।”

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন