ফের তমলুক সাংগঠনিক জেলা চেয়ারম্যান পদে বদল আনল তৃণমূল রাজ্য নেতৃত্ব

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক:রাজ্যজুড়ে সাংগঠনিক রদবদলের দু মাসের মধ্যেই ফের তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা চেয়ারম্যান পদে বদল আনল রাজ্য তৃণমূল নেতৃত্ব।তৃণমূলের জেতা সমবায়গুলিতে ডিরেক্টর পদ বণ্টন নিয়েই দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় রদবদল দাবি রাজনৈতিক মহলের।উচ্চ নেতৃত্বের কাছে চাহিদা মতো টাকা পৌঁছতে পারছিলেন না বর্তমান চেয়ারম্যান তাই সরানো হল দ্বীপেন্দ্র নারায়ণকে কটাক্ষ বিজেপির।২ মাস আগেই রাজ্যজুড়ে সাংগঠনিক রদবদল।২ মাস যেতে না যেতেই ফের তমলুক সাংগঠনিক জেলা চেয়ারম্যান পদে বদল আনল তৃণমূল রাজ্য নেতৃত্ব।জেলা চেয়ারম্যান পদে ছিলেন তমলুক পৌরসভার চেয়ারম্যান ড.দীপেন্দ্র নারায়ন রায়(Dr.Dipendra Narayan Roy)।সেই পদে আনা হল তমলুক সাংগঠনিক জেলার প্রাক্তন জেলা সভাপতি অসিত ব্যানার্জীকে(Asit Banerjee)।২ মাসের মধ্যে রদবদল নিয়ে উঠছে অনেক প্রশ্ন।

সম্প্রতি নন্দীগ্রাম(Nandigram) এবং তমলুক সাংগঠনিক জেলার অন্যান্য সমবায় নির্বাচন গুলিতে দীপেন্দ্রনারায়ণ রায়ের ভূমিকায় অসন্তুষ্ট ছিল তৃণমূল নেতৃত্ব৷ মূলত তৃণমূলের জেতা সমবায়গুলিতে ডিরেক্টর পদ বণ্টন নিয়েই প্রকাশ্যে চলে আসে দলের গোষ্ঠীদ্বন্দ্ব৷ সম্প্রতি তমলুকে তমলুক টাউন ক্রেডিট সোসাইটির ভোট নিয়ে তমলুকের বিধায়ক চঞ্চল খাঁড়ার সঙ্গেই সংঘাত প্রকাশ্য আসে তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়ের৷ এই বিষয়টি ২০২৬-এর আগে পূর্ব মেদিনীপুরের মতো জেলায় তৃণমূল নেতৃত্বের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছিল৷ সেই কারণেই তাঁকে সরানো হল বলে সূত্রের খবর৷ যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপি। বিজেপির দাবি উচ্চ নেতৃত্বের কাছে চাহিদা মতো টাকা পৌঁছতে পারছিলেন না বর্তমান চেয়ারম্যান এবং সমবায় নিয়ে তমলুক শহরের নেতৃত্বের সাথেই প্রকাশ্য সংঘাতে জড়িয়েছিলেন দীপেন্দ্র নারায়ন রায়।যা আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল উচ্চ নেতৃত্বের কাছে।

সেই জন্যেই তাকে সরিয়ে দেওয়া হল।তবে রদবদল নিয়ে তৃণমূলের নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান জানান , শুভেন্দু কোনো ফ্যাক্টর নয়। রদবদলের জন্যে,আজকের বিজেপি মানে যারা আগে তৃণমূলে থেকে দলটাকে ছিবড়ে করেছে।দল কিভাবে মূল্যায়ন করে রদবদল করেছে সেটা দলের সিদ্ধান্ত।তবে এই রদবদল যে মানতে পারেনি তমলুকে তৃণমূলের একাংশ তা স্পষ্ট হল তমলুকের তৃণমূল নেতা পার্থসারথি মাইতির(Partha Sarathi Maity) বক্তব্যতে। পার্থসারথি মাইতি দাবি করেন, রদ বদলের আগে যেকোনো নেতৃত্বকে যথেষ্ট সুযোগ বা সময় দেওয়া হোক। যে সময়টুকুই পাননি দিপেন্দ্র নারায়ন মাইতি বলে তার দাবি। দলকে এই নিয়ে বিবেচনা করার আর্জিও তিনি জানান।তবে দলের এই আকস্মিক সিদ্ধান্তে বিস্ময়তা গোপন করেননি দীপেন্দ্র নারায়ন রায় । তিনি বলেন, কেন তাকে পদে আনা হল কেনই বা সরানো হল তা তিনি বলতে পারবেন না। যারা এই সিদ্ধান্ত নিয়েছে তারাই বলতে পারবে।সাংগঠনিক জেলার চেয়ারম্যান ও সভাপতি পদে রদবদলের দু মাসের মধ্যেই ফের রদবদল নিয়ে তমলুকে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

‘সত্যি কথাটা বলেই দিতে…’, পুণের কেতন হত্যা মামলা নিয়ে গর্জে উঠলেন হিনা খান

মুখ ঢেকে কথা বলার শাস্তি, চলতি বিশ্বকাপে প্রথম নিষেধাজ্ঞা পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলে নাম লেখাচ্ছেন বীরভূমের কেষ্ট!

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’