বোলপুরে তৃণমূলের কোর কমিটির বৈঠকে সোমবার বীরভূমে প্রতিবাদ মিছিলের ডাক

Share:

নিজস্ব প্রতিনিধি ,বোলপুর: রবিবার অনুব্রত মণ্ডলের ডাকে কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।মুখ্যমন্ত্রীর বোলপুর সফরের সময় অনুব্রত মণ্ডলকে(Anubrata Mandal) কোর কমিটির কনভেনার করা হয় এবং অনুব্রত মণ্ডলের নিরাপত্তা বাহিনীর সংখ্যাও বাড়ানো হয়। অনুব্রত মণ্ডল কনভেনার হওয়ার পরই তড়িঘড়ি ৩ তারিখে কোর কমিটির বৈঠক হবে বলে জানান । ঠিক সেই মতো রবিবার বোলপুর তৃণমূল কার্যালয়ে তৃণমূলের কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত থাকার কথা কোর কমিটির সকল সদস্যদের। কিন্তু তড়িঘড়ি এই বৈঠকের সিদ্ধান্ততে সমস্ত সদস্য আসবেন কিনা সেই বিষয়ে প্রশ্ন উঠেছিল।তবে রবিবার কোর কমিটিতে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা(Minister Chandranath Sinha) অনুপস্থিত ছিলেন। বিশেষ কাজে বাইরে গেছেন।

কোর কমিটি বৈঠকে উপস্থিত ছিলেন wb srd এর চেয়ারম্যান অনুব্রত মন্ডল, কোর কমিটির চেয়ারপারসন আশীষ বন্দ্যোপাধ্যায়(Ashis Bandopadhay) ,জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী রায়, সুদীপ্ত ঘোষ, লাভপুরে বিধায়ক অভিজিৎ সিনহা, সাংসদ শতাব্দি রায়(MP Stabdi Roy)। এছাড়া ছিলেন কোর কমিটির সদস্য রবি মুর্মু, বোলপুরে সাংসদ অসিত মাল(MP Asit Mal) । কোর কমিটিতে বোলপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে যেভাবে কালি লেপন করা হয়েছে সেই ঘটনায় সোমবার বীরভূম জেলায় প্রতিটি ব্লকে এবং শহরে ধিক্কার মিছিল বের হবে তৃণমূলের পক্ষ থেকে।

এছাড়া কোর কমিটিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ভাষা আন্দোলনের উপর বীরভূম জেলায় প্রতি সপ্তাহে শনি এবং রবিবার কোন না কোন ব্লকে বিক্ষোভ অথবা সভা সংগঠিত করা হবে। কোর কমিটির পরবর্তী বৈঠকের দিন ধার্য হয়েছে ১৮ অগাস্ট। প্রতিমাসে দুবার করে কোর কমিটি এবং জেলা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির