বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধানের রহস্যজনক মৃত্যু, অতিথিশালার ঘর থেকে উদ্ধার নিথর দেহ

গতকাল গোটা রাত তিনি সেই কক্ষেই ছিলেন। কিন্তু আজ সকাল থেকে তাঁর কোনও সাড়া শব্দ না পাওয়ার দরুণ কক্ষটি খুলতেই তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ দেশের প্রাক্তন সেনাপ্রধান এম হারুন-অর-রশিদ আর নেই! আজ সোমবার (৪ অগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের আবাসিক কক্ষ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, গতকাল রবিবার (৩ অগস্ট) গোটা রাত তিনি সেই কক্ষেই ছিলেন। কিন্তু আজ সকাল থেকে তাঁর কোনও সাড়া শব্দ না পাওয়ার দরুণ কক্ষটি খুলতেই তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

প্রাক্তন সেনাপ্রধানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন। তিনি জানিয়েছেন, গতকাল সন্ধ্যে থেকে প্রাক্তন সেনাপ্রধান এম হারুন-অর-রশিদ ক্লাবের একটি গেস্টহাউস কক্ষে একা ছিলেন। গতকাল থেকেই তাঁর সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। তবে আজ বেলা পর্যন্তও একই অবস্থা বহাল ছিল। কিন্তু তিনি তাঁর রুম থেকে না বেরোতে সকলের সন্দেহ হয়। এরপর দুপুর ১২ টা নাগাদ পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কক্ষের তালা খুলে সেনাপ্রধানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তবে চিকিৎসকেদের খবর দেওয়া হলে, তাঁরা এসে জানান যে, গতকাল মধ্য রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন যে, সম্মিলিত সামরিক হাসপাতাল চট্ট গ্রাম চিকিৎসকেদের একটি দলকে ডাকা হয়েছিল প্রাক্তন সেনা প্রধানের চিকিৎসার জন্যে। তাঁরাই তাঁকে মৃত ঘোষণা করেছেন। তবে প্রাক্তন সেনাপ্রধানের অস্বাভাবিক মৃত্যুর কোনও কারণ খুঁজে পাওয়া যায়নি। তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। এম হারুন-অর-রশিদ ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেছেন। তিনি চট্টগ্রামের হাটহাজিরার বাসিন্দা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাঁর অবদান অনস্বীকার্য।

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও