নাগপুরে মদ্যপ সেনাকর্মীর তাণ্ডব, গাড়ির চাকায় পিষলেন ৩০ জনকে, বেধড়ক মারধর

একই দিন মহারাষ্ট্রের নাগপুরেও একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। সেখানেও খলনায়ক ছিলেন একজন সেনা অফিসার। যিনি একটি রাস্তায় চরম ভিড়ের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের শিরোনামে সেনা আধিকারিক। রবিবার (৪ অগস্ট) লাগেজের জন্যে অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করায় বিমানকর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল এক সেনা অধিকারের বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটেছিল শ্রীনগরে। একই দিন মহারাষ্ট্রের নাগপুরেও একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। সেখানেও খলনায়ক ছিলেন একজন সেনা অফিসার। যিনি একটি রাস্তায় চরম ভিড়ের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যান। অভিযোগ, স্বাভাবিক অবস্থায় নয়, বরং মদ্যপ অবস্থায় তিনি ভিড়ে মানুষদের চাপা দিয়ে গাড়ি চালিয়ে চলে গিয়েছিলেন। যার ফলে কমপক্ষে ২৫ থেকে ৩০ জন আহত হন।

এরপর গাড়িটি উল্টে গেলে তিনি রাস্তার পাশের ড্রেনে পড়ে যান। ঘটনাটি ঘটেছে, রবিবার সন্ধ্যায় রাত ৮:৩০ নাগাদ নগরধনের দুর্গা চকের কাছে। অভিযুক্ত হর্ষপাল মহাদেব ওয়াঘমারে (৪০), অসমে নিয়োজিত ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মরত অফিসার। একটি প্রতিবেদন অনুযায়ী, যখন ঘটনাটি ঘটে তখন তিনি চার দিনের ছুটিতে মহারাষ্ট্র সফরে ছিলেন। তদন্তকারী পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অতিরিক্ত নেশা করে ওয়াঘমার নামক ওই অফিসার হামলাপুরির দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ওই অফিসার। নেশার কারণে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মদ্যপ অবস্থায় তিনি গাড়িটি বেপরোয়াভাবে চালাচ্ছিলেন।

যাতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। একাধিক পথচারীকে ধাক্কা দেওয়ার কিছুক্ষণ পরেই রাস্তায় তাঁর গাড়িটি উল্টে যায়, এবং তিনি ড্রেনে পড়ে যান। যার ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই বিশৃঙ্খলা শুরু হয়। দ্রুতগামী গাড়িটি কয়েক ডজন লোককে ধাক্কা দেয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়দের একটি বিশাল দল ওয়াঘমারেকে ড্রেন থেকে টেনে বের করে সেনা অফিসারকে। ততক্ষনে তাঁর নাক মুখ ফেটে রক্তারক্তি কাণ্ড। কিন্তু তার মধ্যেই থিতু না হয়ে উত্তেজিত জনতার মধ্য দিয়ে গাড়ি চালিয়ে চেষ্টা করছিলেন, এরপরে উত্তপ্ত জনতা সেনা আধিকারিককে ধরে ব্যাপক মারধর করেন। এরপর রামটেক স্টেশনের পুলিশ শীঘ্রই ঘটনাস্থলে পৌঁছে ওয়াঘমারেকে গ্রেফতার করে এবং চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং আরও তদন্ত চলছে।

‘আমাকে উত্য়ক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন