‘কে দেশপ্রেমিক তা সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে না’, গর্জে উঠলেন প্রিয়াঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: সোমবার ভারতের শীর্ষ আদালত কংগ্রেসের প্রবীণ নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি সম্পর্কে একটি আলোড়ন সৃষ্টিকারী মন্তব্য করেছে। সেনাবাহিনীর বিরুদ্ধে রাহুলের মন্তব্যের ক্ষেত্রে আদালত বিরোধী দলনেতাকে তিরস্কার করে বলেছে, “আপনি কীভাবে জানলেন যে চিন ২০০০ বর্গকিলোমিটার ভারতীয় স্থান দখল করেছে? যদি আপনি সত্যিকারের ভারতীয় হতেন, তাহলে একথা বলতে পারতেন না।” সুপ্রিম কোর্টের এই মন্তব্যে প্রিয়াঙ্কা গান্ধি ভদ্রা নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

আদালতের এই মন্তব্য সম্পর্কিত এক প্রশ্নের জবাবে রায়বেরিলির সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি ভদ্রা বলেন, “মাননীয় বিচারপতিদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমি এটা বলতে চাই, কে প্রকৃত ভারতীয় সে বিষয়ে তাঁরা সিদ্ধান্ত নিতে পারেন না। বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে না কে প্রকৃত ভারতীয় আর কে নয়। এটা তাদের এক্তিয়ারের মধ্যেই পড়ে না। বিচারকরা এই সিদ্ধান্ত নেবেন না। রাহুল গান্ধির মনে সেনাবাহিনীর প্রতি অশেষ শ্রদ্ধা রয়েছে।” প্রিয়াঙ্কার কথায়, “আমার ভাই কখনও সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলবেন না, তাঁদের প্রতি রাহুলের গভীর শ্রদ্ধা রয়েছে। তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে।”

সোমবার রাহুল গান্ধির সেনাবাহিনী সম্পর্কে করা বক্তব্যের মামলার শুনানি করেছিল সুপ্রিম কোর্ট। নিম্ন আদালত এই মামলায় সমন জারি করেছিল। সেনাবাহিনীর বিরুদ্ধে করা সেই মন্তব্যের প্রেক্ষীতে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। সেই মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রবীন কংগ্রেস নেতা একটি আবেদন করেছেন। সোমবার শুনানির সময় আদালত রাহুল গান্ধিকে ভর্ৎসনা করে শীর্ষ আদালত বলে “আপনি কীভাবে জানলেন যে চীন ২০০০ বর্গকিলোমিটার ভারতীয় জমি দখল করেছে? আপনি যদি একজন সত্যিকারের ভারতীয় হতেন, তাহলে এই কথা বলতে পারতেন না।”

২০২৩ সালের ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধি দাবি করেছিলেন যে একজন প্রাক্তন সেনা কর্মকর্তা তাকে বলেছিলেন যে চিন ২০০০ বর্গকিলোমিটার ভারতীয় ভূখণ্ড দখল করেছে। এই বক্তব্য নিয়ে রাজনৈতিক হট্টগোল শুরু হয় এবং ওয়েনাড়ের সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। রাহুলের আবেদনের পরিপ্রেক্ষিতে, সুপ্রিম কোর্ট উত্তর প্রদেশ সরকার এবং অভিযোগকারী উভয়কেই নোটিশ জারি করেছে। আদালত আপাতত রাহুল গান্ধিকে স্বস্তি দিয়েছে। নিম্ন আদালতে মানহানির মামলার কার্যক্রম স্থগিত করেছে। শুনানির জন্য তিন সপ্তাহ সময় নির্ধারণ করেছে।

‘আমাকে উত্য়ক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন