দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : দেশজুড়ে আন্দোলনের মুখে গত বছর ৫ অগস্ট দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দেশ ত্যাগের বর্ষপূর্তি বিভিন্নভাবে পালন করছে ইউনূস সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতীকী ফাঁসির ব্যবস্থাও করেছে তাঁরা।

জানা গিয়েছে, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা ও জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড আখ্যা দিয়ে হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর করেছে বাংলাদেশের ছাত্র জনতা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতীকী ফাঁসির আয়োজন করা হয়েছিল।

এদিন প্রতীকী ফাঁসির অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন সেনাকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, ইনকিলাব মঞ্চের মুখাপাত্র থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দেলনেপ সংগঠক সহ বহু মানুষ। এদিন শেখ হাসিনার প্রতীকী ফাঁসির ঘোষণা করেন জুলাইয়ের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানজিনা ফেরদাউস।

অন্যান্য ফাঁসির ক্ষেত্রে যেসকল নিয়ম পালন করা হয়, এদিনও তা করা হয়েছে। রক্তচাপ ও হার্টবিট পরীক্ষা করা হয়। নিজের হাতে ফাঁসি দেন জল্লাদ। সেই ভূমিকা পালন করেছেন আলিফ জাওফি।

এদিন ফাঁসির অনুষ্ঠানে হাজির থাকা বক্তাদের বক্তব্য, প্রতীকী ফাঁসি দেওয়া হচ্ছে হাসিনাকে। এটা প্রতীকীতে যেন সীমাবদ্ধ না থাকে। যেকোনও রায় হতে বাংলাদেশে সময় লাগে। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শেখ হাসিনা সহ সকল গণহত্যাকারীদের ফাঁসির দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বছর ৫ অগস্ট দেশ ছাড়তে বাধ্য হন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দেশ ত্যাগের পর সেখানে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। দেশ ছাড়ার পরেই হাসিনার বাসভবন ‘গণভবন’-এ তাণ্ডব চালিয়েছিল আন্দোলনরত জনতা। দেদারে লুটপাট করা হয় দামি আসবাব, মূর্তি, টিভি সেট, সোফা ও অন্যান্য সামগ্রী। সেই চিত্র গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আজ তার বর্ষপূর্তি। এই দিনেই হাসিনার প্রতীকী ফাঁসির আয়োজন করা হয়।

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও