দুর্নীতির কালি মাথায় নিয়েই না ফেরার দেশে জম্মু ও কাশ্মীরের শেষ রাজ্যপাল সত্যপাল মালিক

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: প্রয়াত হলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। মঙ্গলবার ৭৯ বছর বয়সে দীর্ঘ অসুস্থতার পর মারা গিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুর ১টার দিকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে কিডনির রোগে ভুগছিলেন তিনি। সত্যপাল মালিকের স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে ১১ মে তাঁকে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

সত্যপাল মালিক ২০১৮ সালের অগস্ট থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের শেষ রাজ্যপাল ছিলেন। তাঁর আমলেই ২০১৯ সালের ৫ অগস্ট ৩৭০ ধারা বাতিল করা হয় এবং জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলুপ্ত করা হয়। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ দুটি ভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়ে যায়। কাকতালীয়ভাবে আজ ৫ অগস্ট এই সিদ্ধান্তের ষষ্ঠ বার্ষিকী। এই দিনেই সত্যপাল মালিক শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

তিনি ২০১৭ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের অগস্ট পর্যন্ত বিহারের রাজ্যপাল ছিলেন। তাকে ২০১৮ সালের ২১ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত ওড়িশার রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পর সত্যপাল মালিক গোয়ার ১৮তম রাজ্যপাল নিযুক্ত হন। তিনি ২০২২ সালের অক্টোবর পর্যন্ত মেঘালয়ের ২১তম রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেন। সত্যপাল মালিক ১৯৪৬ সালের ২৪ জুলাই উত্তর প্রদেশের বাগপত জেলার হিসাওয়াদা গ্রামে একটি জাট পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি মেরঠ বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৮-৬৯ সালে তিনি মেরঠ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। সেখান থেকেই তাঁর রাজনৈতিক জীবনের সূচনা। রাজনীতিবিদ হিসেবে তাঁর প্রথম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ১৯৭৪-৭৭ সালে উত্তর প্রদেশ বিধানসভার সদস্য হিসেবে। তিনি ১৯৮০-১৯৮৬ এবং ১৯৮৬-৮৯ সাল পর্যন্ত রাজ্যসভায় উত্তরপ্রদেশের প্রতিনিধিত্ব করেছিলেন।

তিনি ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত জনতা দলের সদস্য হিসেবে আলিগড় থেকে নবম লোকসভা সদস্য ছিলেন। ১৯৮০ সালে সত্যপাল মালিককে চৌধুরী চরণ সিং-এর নেতৃত্বাধীন লোকদল দ্বারা রাজ্যসভায় মনোনীত করা হয়েছিল। কিন্তু তিনি ১৯৮৪ সালে কংগ্রেসে যোগ দেন। দল তাকে ১৯৮৬ সালে রাজ্যসভায় পাঠায়। ১৯৮৭ সালে বোফর্স কেলেঙ্কারি উন্মোচিত হওয়ার পর সত্যপাল মালিককে কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং ভি.পি. সিংয়ের সঙ্গে যোগ দেন। ১৯৮৯ সালে তিনি জনতা দলের প্রার্থী হিসেবে আলিগড় থেকে লোকসভা নির্বাচনে জয়লাভ করেন এবং ১৯৯০ সালে কিছু সময়ের জন্য কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০০৪ সালে মালিক বিজেপিতে যোগ দেন এবং বাগপত থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু তৎকালীন আরএলডি প্রধান অজিত সিংয়ের কাছে হেরে যান। প্রথম মেয়াদে মোদি সরকার মালিককে ভূমি অধিগ্রহণ বিল বিবেচনা করে সংসদীয় দলের প্রধান হিসেবে নিযুক্ত করেছিল। তাঁর প্যানেল বিলটির বিরুদ্ধে বেশ কয়েকটি সুপারিশ করেছিল, যার পরে সরকার মূল সংস্কারটি স্থগিত করে। কাশ্মীরে সন্ত্রাসবাদ শুরু হওয়ার পর থেকে সত্যপাল মালিকই প্রথম রাজনীতিবিদ যিনি জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন।

‘আমাকে উত্য়ক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন