৫০ প্রসূতির অস্ত্রোপচারের পর পাকড়াও বাস্তবের মুন্না ভাই এমবিবিএস

Share:

নিজস্ব প্রতিনিধি, গৌহাটি: ঠিক যেন সঞ্জয় দত্ত অভিনীত ‘মুন্না ভাই এমবিবিএস’। সিনেমা যেন মিশে গিয়েছে বাস্তবের সঙ্গে। অসমের শিলচরে একজন ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। আশ্চর্যের বিষয় হল তিনি প্রায় ৫০টি সিজারিয়ান সেকশন করেছিলেন। তাঁর হাত দিয়ে পৃথিবীর আলো দেখেছে ৫০ টি শিশু। যখন তাঁকে গ্রেফতার করা হয় তখন তিনি অস্ত্রোপচার করছিলেন। যে ভুয়ো ডাক্তারকে ঘিরে পুলিশ মহলে এত হৈ চৈ তাঁর নাম মালাকার।

শিলচরের সিনিয়র পুলিশ অফিসার নুমাল মাহাত্তা বলেন, “আমরা ওই ভুয়ো ডাক্তার সম্পর্কে তথ্য পেয়েছি এবং তদন্ত শুরু করেছি। সমস্ত নথি যাচাই করার পর আমরা দেখতে পেয়েছি যে তাঁর সমস্ত সার্টিফিকেট জাল। সে একজন ভুয়ো ডাক্তার ছিল এবং বহু বছর ধরে এই ব্যবসা চালিয়ে আসছিল। অসমের শ্রীভূমির বাসিন্দা মালাকারকে সোমবার স্থানীয় আদালতে হাজির করা হয়। আদালতে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

অসম পুলিশের পক্ষ থেকে ভুয়ো ডাক্তারদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার নেতৃত্বাধীন সরকার চলতি বছরের জানুয়ারিতে একটি বিশেষ ইউনিট, নাম অ্যান্টি-কোয়াকারি অ্যান্ড ভিজিল্যান্স সেল গঠন করে। এটি রাজ্য পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। এই ইউনিটটি এখনও পর্যন্ত কর্মরত হাতুড়ে এবং ভুয়ো ডাক্তারদের বিরুদ্ধে ১০ টিরও বেশি মামলা দায়ের করেছে। রাজ্যের হাতুড়ে ডাক্তারেরা মূলত গ্রাম এবং শহরাঞ্চলের নিম্ন ও মধ্যম আয়ের গোষ্ঠীগুলিকে লক্ষ্য করে। তাদেরকেই কথার জালে জড়িয়ে নিজেদের কাজ হাসিল করে।

মালাকারের গ্রেফতার বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলিতে তদারকি এবং যোগ্যতা যাচাইয়ের প্রয়োজনীয়তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। জড়িত হাসপাতালগুলির বিরুদ্ধেও তদন্ত চলছে বলে জানা গিয়েছে।

‘আমাকে উত্য়ক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন