কর্নাটকের এই মন্দিরে ১ কিংবা ১০০ নয়, এক কোটিরও বেশি শিবলিঙ্গ রয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: অবাঙালি পঞ্জিকা মতে শ্রাবণ মাস শেষ হয়ে গিয়েছে। বাঙালি মতে অবশ্য এখনও শ্রাবণ চলছে। বিশ্বাস করা হয় যে, এই দিনে যদি কেউ ভগবান শিবের মন্দিরে যান, তাহলে তিনি সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য লাভ করেন। ভারতে দেবাদিদেব মহাদেবের অসংখ্য মন্দির রয়েছে। সেই সব মন্দিরের মহিমা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে হিন্দু ধর্মে বিবেচিত হয়। এছাড়াও, মহাদেবের সমস্ত মন্দিরে পঞ্চতত্ত্বের চিত্রও রয়েছে। ভারতের কর্ণাটক রাজ্যে মহাদেবের একটি মন্দির রয়েছে। সেখানে রয়েছে এশিয়ার সর্বোচ্চ শিবলিঙ্গ। শুধু তাই নয় এই মন্দিরে ১ কোটি শিবলিঙ্গও স্থাপিত রয়েছে। আসুন জেনে নিই এই মন্দির সম্পর্কিত বিশ্বাস সম্পর্কে।

এই মন্দিরটি পরিচিত কোটিলিঙ্গেশ্বর ধাম নামে। এটি কর্ণাটকের কোলার জেলার কামান সান্দ্রা গ্রামে অবস্থিত। মহাদেবের এই অনন্য ধামটি তার ১০৮ ফুট উঁচু শিবলিঙ্গের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এই শিবলিঙ্গকে বিশ্বের সর্বোচ্চ শিবলিঙ্গ বলে মনে করা হয়। এই মন্দিরের আর একটি বৈশিষ্ট্য হল এখানে লক্ষ লক্ষ ছোট শিবলিঙ্গ স্থাপিত রয়েছে। এটি আসলে একটি ঐতিহ্য। ধরুন কোনও ভক্ত কোটিলিঙ্গেশ্বরে এসে মানত করেছিলেন। সেই মনস্কামনা পূর্ণ হলে ভক্ত নিজের ক্ষমতা অনুসারে এখানে ১ থেকে ৩ ফুট উচ্চতা পর্যন্ত একটি শিবলিঙ্গ স্থাপন করেন।

এই বিশাল শিবলিঙ্গের সামনে ৩৫ ফুট উঁচু নন্দীর মূর্তিও স্থাপিত। কোটিলিঙ্গেশ্বরের মূল মন্দির ছাড়াও, মন্দির চত্বরে আরও ১১টি মন্দির রয়েছে, যেখানে বিভিন্ন দেব-দেবীর মূর্তি স্থাপিত হয়েছে। ভক্তরা বিশ্বাস করেন যে মন্দির প্রাঙ্গণে অবস্থিত দুটি গাছে হলুদ সুতো বেঁধে রাখলে সমস্ত ইচ্ছা পূরণ হয়, বিশেষ করে বিবাহের ক্ষেত্রে বাধা দূর হয়। তাই এই স্থানটি ভক্তদের কাছে বিশ্বাস এবং অলৌকিকতার কেন্দ্র। এই মন্দিরে একটি বিশাল শিবলিঙ্গ স্থাপিত রয়েছে। তাঁর সামনে নন্দী মহারাজ বিপুল আকার নিয়ে বসে রয়েছেন। এই বিশাল শিবলিঙ্গের তিন পাশে, দেবী পার্বতী, গণপতি, কুমারস্বামী এবং নন্দী মহারাজের মূর্তিগুলি এমনভাবে সজ্জিত করা হয়েছে যেন তারা তাদের প্রিয় দেবতার পুজো করছেন। মন্দিরের এই দৃশ্য দর্শনে সকল ইচ্ছা পূরণ হয় বলে বিশ্বাস। সেই বিশ্বাসে ভর করেই দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত মন্দিরে আসেন।

যখন কোনও ভক্ত মন্দিরে প্রবেশ করেন, তখন কোটিলিঙ্গেশ্বরের মূর্তি দেখার পর তাঁর মনে হয় যেন তিনি সাক্ষাৎ শিবের দর্শন পেয়েছেন। কোটিলিঙ্গেশ্বরের রূপ দেখে মনে হয় তিনি ভক্তদের যন্ত্রণা ও কষ্ট লাঘব করার জন্য প্রস্তুত। প্রধান মন্দির ছাড়াও, এই মন্দির চত্বরে আরও ১১টি ছোট ছোট মন্দির রয়েছে, যার মধ্যে প্রজাপতি ব্রহ্মা, শ্রীবিষ্ণু, অন্নপূর্ণেশ্বরী দেবী, ভেঙ্কটরমণি স্বামী, পান্ডুরঙ্গ স্বামী, পঞ্চমুখবিশিষ্ট গণপতি এবং রাম, লক্ষ্মণ ও সীতার মন্দির উল্লেখযোগ্য।

এই মন্দিরের সঙ্গে একটি বিশেষ বিশ্বাস জড়িত। সেটি হল মন্দির প্রাঙ্গণে দুটি গাছ রয়েছে, তাতে হলুদ সুতো বেঁধে রাখলে সমস্ত ইচ্ছা পূরণ হয়। বিশেষ করে বিবাহ সংক্রান্ত সমস্যা দূর হয়। মন্দির প্রশাসন দরিদ্র পরিবারের মেয়েদের নামমাত্র দক্ষিণা নিয়ে বিবাহের আয়োজন করে এবং পুরো অনুষ্ঠানের ব্যবস্থা করে। দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের খাবার ও থাকার ব্যবস্থাও মন্দির কর্তৃপক্ষ করে। মহাশিবরাত্রিতে এই মন্দিরের সৌন্দর্য দেখার মতো হয়। যখন লক্ষ লক্ষ ভক্ত দেবাদিদেব মহাদেবের উপাসনা করে পুণ্য অর্জন করেন।

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার