Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তোলাবাজির অভিযোগে হলদিয়ায় গ্রেফতার তৃণমূলের দুই শ্রমিক সংগঠনের নেতা

তৃণমূল কংগ্রসে শুদ্ধিকরণের কর্মসূচি চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে বারবার নির্দেশ দিয়েছেন দলের কোনও নেতাকেই রেয়াত করা যাবে না তোলাবাজি কিংবা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রসে শুদ্ধিকরণের কর্মসূচি চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে বারবার নির্দেশ দিয়েছেন দলের কোনও নেতাকেই রেয়াত করা যাবে না তোলাবাজি কিংবা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে। এরপরেই সক্রিয় প্রশাসন গ্রেফতার তৃণমূলের শ্রমিক সংগঠনের দুই নেতা। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অমরনাথ কে জানান, এক শিল্প সংস্থার অভিযোগের ভিত্তিতেই তাপস মাইতি ও সঞ্জয় ব্যানার্জীকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই ওই দুই তৃণমূল নেতার নামে তোলাবাজির অভিযোগ ছিল। যার ভিত্তিতেই গ্রেফতার হয়েছেন তাপস মাইতি ও সঞ্জয় ব্যানার্জী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবারই ওই দুই নেতাকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে।

অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার দুর্গাচক থানার পুলিশ গ্রেফতার করে তাপস মাইতি ও সঞ্জয় ব্যানার্জীকে। হলদিয়ায় তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-এর প্রভাবশালী নেতা। তমলুক জেলা তৃণমূল কংগ্রেসের সাংগাঠনিক সভাপতি তাপস মাইতি ও পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন সঞ্জয় ব্যানার্জী। পুলিশের কাছে অভিযোগ ছিলই দুর্নীতি ও তোলাবাজির দুই নেতার নামে। হলদিয়ায় একাধিক শিল্পতালুকে কর্মী নিয়োগের নামে দুর্নীতি ও তোলাবাজি চালাত দু’জনেই। যার মধ্যে এক শিল্প সংস্থা দুর্গাচক থানায় অভিযোগ জানায়। যার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে দুই নেতাকে।

কিছুদিন আগেই INTTUC-এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সংগঠনের কেউ তোলাবাজির সঙ্গে জড়িত থাকলে শাস্তি পাবে। আর তারপরেই এমন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। যদিও ধৃত দুই তৃণমূল নেতা নিজেদের নির্দোষ বলেই প্রমাণ করেছে।

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের