ফের ওড়িশা, প্রেমিকের ব্ল্যাকমেল থেকে বাঁচতে পেট্রোল ঢেলে নিজেকে শেষ করে দিল ছাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: বিজেপি শাসিত ওড়িশায় ফের এক ছাত্রীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে। আর ওই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ছয় মাস আগে প্রেমিকের বিরুদ্ধে ব্ল্যাকমেলের অভিযোগ এনে থানায় নালিশ জানিয়েছিল মৃত তরুণী। যদিও তাতে ঘুম ভাঙেনি উর্দিধারীদের। আর ওই কথা জানতে পরেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে ওড়িশায় তিন তরুণী যৌন হেনস্তা থেকে বাঁচতে গায়ে আগুন ধরিয়ে নিজেকে আত্মাহুতি দিলেন।

বুধবার (৬ অগস্ট) সকালে কেন্দ্রাপাড়ার একটি বাড়ির ভিতর থেকে বছর কুড়ির তরুণীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়। মৃতার বাবার অভিযোগ, ‘প্রেমিকের লাগাতার ব্ল্যাকমেলের হাত থেকে নিষ্কৃতি পেতেই গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে নিজেকে শেষ করেছেন নির্যাতিতা তরুণী। সাত আট মাস ধরেই ওই তথাকথিত প্রেমিক নিহত তরুণীকে লাগাতার হুমকি দিয়ে আসছিল। গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মেরে ফেলার হুমকি দিয়েছিল। স্থানীয় থানায় সাত-আট মাস আগে এ বিষয়ে অভিযোগও দায়ের করা হয়েছিল। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। পুলিশ ন্যূনতম তদন্তটুকুও করেনি।’

কাঠগড়ায় থাকা কেন্দ্রাপাড়ার পুলিশ সুপার সিদ্ধার্থ কাটারিয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘মৃতার বাবা জানিয়েছেন তার মেয়ে আত্মহত্যা করেছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি তদন্তও করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই সঠিক কারণ জানা যাবে।’

উল্লেখ্য, গত ২০ জুলাই বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে বালাশোরের এফ এম কলেজ চত্বরে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পুড়ে মরার চেষ্টা চালান এক ছাত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় ভুবনেশ্বরের এইমসে। দু’দিন জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে চির ঘুমে ঢলে পড়েন ওই তরুণী। গত ২ অগস্ট বালাঙ্গা জেলার ১৫ বছরের এক দলিত নাবালিকাও নিজের আগে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন।

‘আমাকে উত্য়ক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন