‘কৃষকদের স্বার্থে কখনই সমঝোতা করব না’, ট্রাম্পের কর বোমার পর হুঙ্কার মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : হুঙ্কার বাস্তবে পরিণত করলেন ডোনাল্ড ট্রাম্প।বুধবার (৬ অগস্ট) ভারতীয় পণ্যের উপরে আরও ২৫ শতাংশ বাড়তি কর চাপানোর ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর ফলে ভারতীয় পণ্যের উপরে মার্কিন সরকারের চাপানো শুল্ক বেড়ে দাঁড়াল ৫০ শতাংশে। ট্রাম্পের শুল্ক ঘোষণার পর বৃহস্পতিবার সকালে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, কৃষক এবং জেলেদের স্বার্থে কখনোই তিনি আপোষ করবেন না। এই ঘটনার জন্য তাকে মূল্য চোকাতে হবে তিনি সেটা জানেন। তবু কৃষকদের জন্য তিনি সব কিছু করতে প্রস্তুত।

দিল্লিতে এমএফ স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেছেন, কৃষকদের স্বার্থই তার কাছে সবার আগে। কৃষকদের অগ্রাধিকার দেবেন তিনি। তাদের জন্য সবকিছু করতে প্রস্তুত। ভারতের কৃষক পশুপালক এবং জেলেদের স্বার্থে তিনি কখনও আপোষ করবেন না। তারজন্য বড় মূল্যও তাঁকে চোকাতে হবে। সেই মূল্য চোকাতে তিনি প্রস্তুত।

রাশিয়ার সঙ্গে দিল্লির দোস্তিতে চটে লাল হয়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার (৫ অগস্ট) মার্কিন বৈদ্যুতিন সংবাদমাধ্যম ‘সিএনবিসি’ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ২৪ ঘন্টার মধ্যে ভারতীয় পণ্যের উপরে বাড়তি শুল্ক চাপানোর হুঙ্কার ছেড়েছিলেন। রাখঢাক না রেখে বলেছেন, বারণ করা সত্ত্বেও রাশিয়া থেকে তেল কিনে চলেছে ভারত। আর তার মূল্য চোকাতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যেই ভারতের উপরে আরও শুল্ক চাপানো হবে।’

এমনিতেই দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারতের উপরেই বেশি শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। বাংলাদেশি পণ্যের উপরে যেখানে শুল্ক ২০ শতাংশ সেখানে ভারতীয় পণ্যের উপরে ২৫ শতাংশ আমদানি কর ও তার উপর পেনাল্টি ধার্য করেছেন তিনি। আর ওই ঘোষণার পরেই দিল্লির সঙ্গে ওয়াশিংটনের ঠান্ডা লড়াই শুরু হয়েছে। যেভাবে পাকিস্তান-বাংলাদেশের মতো পড়শি দেশগুলির উপরে কম শুল্ক চাপিয়ে ভারতীয় সংস্থাগুলিকে হুমকির মুখে ফেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, তাতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।

‘সিএনবিসি’ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট রাখঢাক না রেখেই বলেছেন, ‘বারণ করা সত্বেও রাশিয়া থেকে তেল কিনে চলেছে ভারত। আর ওই তেল কিনে রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে মদত জোগাচ্ছে। শুধু তাই নয় রাশিয়া থেকে কম দামে তেল কিনে বেশি দামে বিক্রি করে মুনাফাও লুটে চলেছে ভারতীয় সংস্থাগুলি। তাই সময় এসেছে ভারতীয় পণ্যের উপরে আরও বাড়তি শুল্ক আরোপের।’ ভারত ভাল ব্যবসায়িক অংশীদার নয় বলে জানিয়ে ট্রাম্প বলেছেন ‘তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা করে, কিন্তু আমরা তাদের সাথে ব্যবসা করি না। আমরা ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলাম। কিন্তু আমার মনে হয় আমি আগামী ২৪ ঘন্টার মধ্যে এটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করব, কারণ তারা রাশিয়ান তেল কিনছে।’

ওই হুঙ্কারের ২৪ ঘন্টার মধ্যেই ভারতীয় পণ্যের উপরে আরও ২৫ শতাংশ কর চাপানো সংক্রান্ত এক কার্যনির্বাহী আদেশে বুধবার স্বাক্ষর করেছেন ট্রাম্প। আগেই ভারতীয় পণ্যের উপরে ২৫ শতাংশ কর ছিল। নতুন করে আরও ২৫ শতাংশ কর চাপানোয় এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় কোনও পণ্য প্রবেশ করতে গেলে ৫০ শতাংশ কর দিতে হবে। ওই বিপুল পরিমাণ কর দিয়ে আদৌ মার্কিন আমদানিকারকরা ভারত থেকে কোনও পণ্য কিনবে কিনা তা নিয়ে যথেষ্টই সন্দিহান বাজার বিশেষজ্ঞরা।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের