Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেহালার নার্সিংহোমে চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি : রোগী মৃত্যুকে কেন্দ্র করে বেহালা নারায়ণ মেমোরিয়াল হাসপাতালে উত্তেজনা। ক্ষোভে ফুসছে রোগীর পরিবার। পাশাপাশি স্বাস্থসাথী কার্ডের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। রোগীর মৃত্যুকে নিয়ে  হাসপাতাল চত্বরে ছড়িয়েছে উত্তেজনা।

জানা গিয়েছে, বেহালা নেতাজি সুভাষ রোডের বাসিন্দা অজিত হালদার বুকে ব্যাথা নিয়ে বেহালা নারায়ণ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। তাঁর স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে। কিন্তু তা সত্ত্বেও প্রথমে ১১ হাজার টাকা বিভিন্ন টেস্ট করানো হয় তাঁর। বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার পরে হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এরপরেই রোগীকে অ্যাডমিশন করিয়ে নেয়। তারপরেই জানানো বয়, ৫ তারিখে বছর ষাটের অজিত হালদারের একটি অস্ত্রোপচার করা হবে। এটি বলার পরের দিন সকালে তার একটি এনজিওপ্লাস্ট করা হয় হাসপাতালের পক্ষ থেকে। সেই রিপোর্ট দেখে চিকিৎসকরা বুঝতে পারেন, এই মুহূর্তে হার্টে কোনও স্টেন বসানোর দরকার নেই। ফলে সেই দিন বিকেলেই রোগীকে ছেড়ে দেয়। ওই ষাটোর্দ্ধ বৃদ্ধের বাড়ির লোক এসে তাঁকে বাড়ি নিয়ে যায়।

বাড়ি আসার পরে সন্ধ্যেবেলা থেকে রোগীর শ্বাসকষ্ট শুরু হয়। রাতের দিকে বাড়িতেই অজিত হালদারের মৃত্যু হয়। এরপরেই হাসপাতালের দিকে গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। মৃতের পরিবারের অভিযোগ, স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে ভর্তি করানো হয়েছিল। তার জন্য হাসপাতালে রোগীর কোনও চিকিৎসা সেভাবে করানো হয়নি। হাসপাতালের গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে ষাটোর্দ্ধ বৃদ্ধের। সঠিক ভাবে চিকিৎসা হলে এই ঘটনা ঘটত না। হাসপাতালের সামনেই বিক্ষোভ দেখান তাঁরা। এই ঘটনার জেরে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু মায়ের, চাঞ্চল্য হেমতাবাদে

কুমিরের পেট থেকে মিলল মানুষের দেহ! দক্ষিণ আফ্রিকায় হাড়হিম করা ঘটনা

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি

এসির তাপমাত্রা কত রাখলে বিদ্যুৎ খরচ সবচেয়ে কম হয় জানেন?