‘প্যান্টের চেন খুলে শুরু করল…’, গুরুগ্রামে যৌন হয়রানির শিকার মডেল

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিয়ানা: গুরুগ্রামের একটি ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্যে এসেছে। পেশায় একজন মডেল অভিযোগ করেছেন যে রাজীব চকে প্রকাশ্য দিবালোকে তাকে যৌন হয়রানির শিকার হতে হয়েছে। রাস্তায় একটি ক্যাব বুক করে সেটি আসার অপেক্ষা করছিলেন তিনি। সেই সময় তাঁকে যৌন হয়রানির শিকার হতে হয়েছিল। ওই তরুণী দাবি করেছেন তিনি যেখানে দাঁড়িয়েছিলেন, তার কাছে ছিল আর এক ব্যক্তি। আচমকা সে নিজের প্যান্টের চেন খুলে মডেলের সামনেই হস্তমৈথুন করতে শুরু করে। ওই তরুণী গোটা ঘটনাটি রেকর্ড করে পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। সঙ্গে পুরো ঘটনাটি বর্ণনা করে পুলিশি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ওই তরুনী রাজস্থানের জয়পুর থেকে ফিরছিলেন তখন। তিনি জানিয়েছেন ঘটনাটি ঘটে সকাল ১১:০০ টার দিকে। ক্যাব বুক করে গাড়ি আসার অপেক্ষা করছিলেন মডেল। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেন, “ওই লোকটা ক্রমাগত আমার দিকে তাকিয়ে ছিল এবং তারপর আমি লক্ষ্য করলাম যে সে তার প্যান্টের চেইন খোলা। এরপরও সে একভাবে তাকিয়ে রইল এবং আমার সামনে হস্তমৈথুন শুরু করল।”

 

 

View this post on Instagram

 

A post shared by Soni Singh ✨ (@isonisinghh)

আচমকা এমন অশ্লীল ঘটনা ঘটতে দেখে অস্বস্তিতে পড়েন তরুণী। প্রবলভাবে অসহায় বোধ করতে থাকেন। তরুণী আরও বলেন, “প্রথমে আমি থমকে গিয়েছিলাম। আমি রেকর্ড করিনি, আমি তাকে আঘাত করিনি। মানুষ বলবে তুমি চিৎকার করতে পারতে, কিন্তু সেই মুহূর্তে একজন মেয়ের মনে কী চলছে তা কেউ বুঝতে পারবে না।” এই ঘটনার পর তরুণী মহিলা হেল্পলাইন বা পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করার অনেক চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। শেষ পর্যন্ত নিকটতম পুলিশ স্টেশনের নম্বরটি অনলাইনে খুঁজে পান। সেখানে যোগাযোগ করলে জানা যায় ওই ব্যক্তির বিরুদ্ধে পুরুষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার জন্য তাকে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে বলা হয়েছিল।

ভিডিওটি খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ওই মডেলের ফলোয়ার সংখ্যা ৩৫,০০০ এরও বেশি। বেশ কয়েকজন ফলোয়ার আবার কমেন্ট সেকশনে গুরুগ্রাম পুলিশ এবং হরিয়ানা সরকারকে ট্যাগ করেছেন। ফলে পুলিশ তার প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ধারা ৭৫(২) এবং ৭৮ এর অধীনে সিভিল লাইনস থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের মুখপাত্র এএসআই সন্দীপ এই বিষয়ে এফআইআর দায়ের করেছেন। বলেছেন যে অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করার জন্য এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার