পাটাতন ফুটো হয়ে ডুবে গেল লঞ্চ, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল যাত্রীরা

হলদিয়ার কুকড়াহাটি ফেরিঘাটে লঞ্চের পাটাতন ফুটো হয়ে ডুবে গেল যাত্রীবাহী লঞ্চ।অল্পের জন্যে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল যাত্রীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মারাত্মক ঘটনা! হলদিয়ার কুকড়াহাটি ফেরিঘাটে লঞ্চের পাটাতন ফুটো হয়ে ডুবে গেল যাত্রীবাহী লঞ্চ।অল্পের জন্যে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল যাত্রীরা। জানা গিয়েছে, গতকাল রাতে হলদিয়ার কুঁকড়াহাটি ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে দক্ষিণ চব্বিশ পরগণার ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিল লঞ্চটি। আর সেই সময়ে কুঁকড়াহাটি ফেরি ঘাটের কাছে টার্ন নিতেই লঞ্চের পাটাতন ফুটো হয়ে যায়, আর তাতেই ডুবে যায় যাত্রীবাহী লঞ্চ।

তবে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয় সূত্রের খবর, যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে লঞ্চটা নষ্ট হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার সন্ধে ৬ টা নাগাদ। স্বাভাবিকভাবেই রাতের বেলায় এমন পরিস্থিতিতে লঞ্চের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। আসলে ফেরিঘাট থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই ঘটনা ঘটার কারণে সঙ্গে সঙ্গে ছুটে যায় ঘাট কর্তৃপক্ষ। তবে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, সেই সময়ে প্রায় ৫০ জনের মতো যাত্রী ছিল।

হঠাৎ লঞ্চ হেলে যাওয়ায় যাত্রীরা পড়ে যায় লঞ্চের মধ্যেই। এবং ছোটাছুটি লঞ্চটির কাঠের পাটাতন ফুটো হয়ে জল ঢুকে গেলেও যাত্রীদের উদ্ধার করা হয়েছে। তাই কোনও যাত্রীর প্রাণহানির ঘটনা ঘটেনি। এ বিষয়ে একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘আমি শোনা মাত্রই এখানে ছুটে চলে এসেছি। এখুনি আমি কিছু বলতে পারছিনা। পরিস্থিতি খতিয়ে দেখছি। অবশ্যই নিরাপত্তা ব্যাবস্থা বাড়িতে দেওয়া নিয়ে ভাবনাচিন্তা করছি।’

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি