জলবন্দি পানিহাটিতে এখন বাড়ির দুয়ারেই ভেসে আসছে মাছ, হাঁড়িতে উঠছে তেলাপিয়া!

Share:

নিজস্ব প্রতিনিধি, পানিহাটি: একটানা বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র মানুষ ভুগছে জলযন্ত্রণায়। ভয়াবহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন মানুষ। কিছুদিন আগেই বিরাটিতে এক পাঁচ মাসের শিশুর মৃত্যু হয়েছে ঘরের মধ্যে বৃষ্টির জলে ডুবে। রাজ্য জুড়ে একইরকম চিত্র। প্রায় দু’মাস ধরে জলবন্দি অবস্থায় কাটছে পানিহাটি পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বহু মানুষের জীবন। রাস্তাঘাট, বাড়ির উঠোন সব জলের নিচে। নদী বইছে না রাস্তা, তা মালুম পাওয়া মুশকিল।

বৃষ্টির জলে যে সবটাই খারাপ হয়েছে তা কিন্তু নয়। এবার প্রকৃতির নিয়মে চালু হয়েছে ‘দুয়ারে মৎস্য’ প্রকল্প। আসলে এক ব্যতিক্রমী চিত্র ফুটে উঠেছে। পানিহাটিতে আর বাজারেই যেতে হচ্ছে না এলাকার বাসিন্দাদের। মাছ উঠে এসেছে নিজেই ঘরে। প্রবল বৃষ্টিতে এত জল জমেছে যে ঘরের দুয়ারেই ভেসে বেড়াচ্ছে তেলাপিয়া সহ নানা প্রজাতির মাছ। ব্যাপক বৃষ্টির জেরে স্থানীয় জলাশয় উপচে পড়েছে। সেই সব মাছ ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আর ‘মৎস্য মারিব খাইব সুখে’ প্রবাদ বাক্যকে সত্যি করতে এলাকাবাসী কোমর বেঁধে নেমে পড়েছেন মাছ ধরতে। মাছ ধরতেই এদিন হাঁড়ি হাতে জলে নেমেছিলেন সোনা মালিক নামে এক স্থানীয় বাসিন্দা। কিছুক্ষণের মধ্যেই হাঁড়ি ভর্তি তেলাপিয়া মাছ তুলে নিয়ে ঘরে চলে গেলেন তিনি।

জলযন্ত্রণা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার মানুষ। পানিহাটির বিস্তীর্ণ অংশে বহুদিন ধরে জলনিকাশি সমস্যা রয়েছে। সেই কারণে জল যেতে চায় না। স্থানীয়দের একটাই প্রশ্ন, এই অবস্থা থেকে মুক্তি কবে মিলবে? প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত স্থায়ী কোনও সমাধান সূত্র না বেরনোয় বাড়ছে ক্ষোভ। বৃষ্টির জলে ভাসছে রাস্তাঘাট, তার সঙ্গে ভেসে আসা মাছ যেন আরও বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পানিহাটির বিস্তীর্ণ এলাকার জলনিকাশির এমন করুণ হাল।

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’