‘আমার নামে রাজনীতি নয়’, তিরুপতিতে দলিত যুবককে অপহরণ করে মারধর, তদন্তে পুলিশ

ঘটনাটি একজন বিরোধী ওয়াইএসআর কংগ্রেস পার্টির প্রাক্তন বিধায়কের সঙ্গে যুক্ত। সূত্রের খবর, ভাড়া করা মোটরসাইকেল নিয়ে বিরোধের জের ধরেই পবন কুমার নামক ওই দলিত যুবককে মারধর করা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: কেলেঙ্কারি কাণ্ড! পশুর চর্বি মেশানো লাড্ডু নৈবেদ্য বিতর্কের পর আবারও শিরোনামে অন্ধ্রপ্রদেশের তিরুপতি তিরূমালা মন্দির। কিন্তু প্রসাদে পোকামাকড় দেখা গিয়েছে, এমন বিতর্ক নয়। এবার তিরুপতি তিরূমালা মন্দিরে এক দলিত ব্যক্তিকে লাঞ্ছিত করার অভিযোগ উঠল। যেটি মন্দির চত্বরেই ঘটেছে। ঘটনাটি আক্রমণকারীদের দ্বারা চিত্রায়িত করা হয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি একজন বিরোধী ওয়াইএসআর কংগ্রেস পার্টির প্রাক্তন বিধায়কের সঙ্গে যুক্ত। সূত্রের খবর, ভাড়া করা মোটরসাইকেল নিয়ে বিরোধের জের ধরেই পবন কুমার নামক ওই দলিত যুবককে মারধর করা হয়েছে।

প্রধান অভিযুক্ত ছিলেন অনিল রেড্ডি, যিনি ওয়াইএসআরসিপির প্রাক্তন বিধায়ক ভূমন অভিনয় রেড্ডির চালক ছিলেন। দ্বিতীয় অভিযুক্ত দীনেশ। দুজনকেই আপাতত গ্রেফতার করা হয়েছে। সূত্র জানিয়েছে, তৃতীয় সন্দেহভাজন জগন রেড্ডিকেও হেফাজতে নেওয়া হয়েছে। আর ঘটনাটি প্রকাশ্যে আসামাত্রই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে, রাজস্বমন্ত্রী সত্যপ্রসাদ অনাগানি এই হামলার একটি ভিডিও এক্স-এ শেয়ার করেছেন এবং তিনি ভূমন রেড্ডিকে তাঁর ‘অনুসারীদের দলিতদের উপর অত্যাচার চালানোর’ অনুমতি দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। হামলার ভিডিওতে দেখা গিয়েছে যে, দুই ব্যক্তি পবন কুমারকে একটি ঘরে আটকে রেখে লাঠি দিয়ে চরম মারধর করেছে।

যদিও তিরুপতিতে এমন ঘটনা প্রথম নয়। ওয়াইএসআরসিপির উগ্রপন্থীরা, যারা ভূমন রেড্ডির অনুসারী, দলিতদের উপর অত্যাচার চালাচ্ছে দিনের পর দিন। গ্যাং লিডার অনিল রেড্ডি ভূমন অভিনয় রেড্ডির ডান হাত বলে জানা গিয়েছে। হামলার ভিডিওতে আরও দেখা গিয়েছে যে, দুই ব্যক্তি পবন কুমারকে একটি ঘরে আটকে রেখে কাঠের লাঠি দিয়ে আঘাত করছে। এরপর ভিডিওটি তার বাবার কাছে পাঠানো হয়েছিল, সম্ভবত তাকে ভয় দেখানোর জন্য। এরপর পবন কুমারকে মুক্তি দেওয়ার জন্য দুই ব্যক্তি ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল। এমনকী পবন কুমারকে প্রস্রাব খাওয়ানোর অভিযোগ উঠেছে। কিন্তু এতে কোনও রাজনীতি জড়িত নেই বলে জানা গিয়েছে। তবে ভিডিওটি পোস্ট করে নিজেই বিচার চেয়েছেন যুবকটি।

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার