‘শুধুমাত্র সনাতনী ভাইদের রাখি বাঁধুন’, মধ্যপ্রদেশে মহিলাদের ফতোয়া হিন্দু সংগঠনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: আর একদিন পরেই দেশ জুড়ে পালিত হবে রাখীবন্ধন উৎসব। তার আগে রাখীবন্ধন উপলক্ষ্যে মধ্যপ্রদেশের হিন্দু সংগঠনগুলি এক বিশেষ পদক্ষেপ করেছে। তাদের বক্তব্য ‘লাভ জিহাদ’ থেকে হিন্দু নারীরা রক্ষা পেতে চাইলে তাঁরা যেন আসন্ন রাখীবন্ধনের দিন শুধুমাত্র হিন্দু পুরুষদেরই রাখি বাঁধে। এই আহ্বান জানিয়ে সংগঠনগুলির পক্ষ থেকে একটি প্রচারণা শুরু করেছে।

চলতি বছর ৯ অগস্ট পালিত হবে রাখীবন্ধন উৎসব। ঐতিহ্যগতভাবে এটি এমন একটি উৎসব যেখানে বোনেরা তাদের ভাইদের হাতে রাখী বাঁধে। বোনরা ভাইয়ের দীর্ঘায়ু কামরা করে, ভাইরা প্রতিশ্রুতি দেয় বোনকে রক্ষার। মধ্যপ্রদেশে অনেক হিন্দু সংগঠনের কাছে এই বছর রাখী অন্য এক বার্তা নিয়ে এসেছে। সেটি হল ধর্মীয় সতর্কতার বার্তা। হিন্দু গোষ্ঠীর সদস্যরা শহরের বিভিন্ন বাজারে প্রচার চালাচ্ছেন। যেখানেই মহিলারা রাখী কিনছেন সেখানে চলছে প্রচার। হিন্দু মহিলাদের কাছে গিয়ে এই সংগঠনের সদস্যরা শপথ নিতে বলছেন যে শুধুমাত্র ‘সনাতানী ভাইদের’-ই তাঁরা রাখী পরাবেন, অন্য ধর্মের পুরুষদের নয়।

ইতিমধ্যেই স্বেচ্ছাসেবকরা এই বিষয়ক লিফলেট বিতরণ করছেন। ক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলছেন এবং ‘লাভ জিহাদ’-এর ক্রমবর্ধমান ঘটনাগুলির বিরুদ্ধে তাদের সতর্ক করছেন। প্রচারকদের মতে, রাখী কেবল তাঁদেরকেই পরানো উচিত যারা হিন্দু বোনদের সম্মান করে এবং সুরক্ষা দেয়। সংগঠনের নেতাদের যুক্তি হল, হিন্দু নয় এমন ব্যক্তিদের রাখী বাঁধলে নারীরা ‘ভ্রাতৃত্বের নামে প্রতারণার’ শিকার হতে পারে। একই বাজারে কেনাকাটা করতে আসা বেশ কয়েকজন হিন্দু নারী এই প্রচারের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। সংগঠনগুলির প্রচারকরা দাবি করেছেন তাঁদের প্রচেষ্টা সম্পূর্ণরূপে সচেতনতা এবং আত্মরক্ষার জন্য। ঘৃণা ছড়ানোর জন্য নয়।

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার