আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ভয় পাবেন না’! মমতার নির্দেশে হরিয়ানায় পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ তৃণমূল সাংসদ সামিরুলের

নিজস্ব প্রতিনিধি : ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনায় সোচ্চার হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হরিয়ানা, ওড়িশা, রাজস্থান সহ সমস্ত বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপরে হেনস্তার ঘটনা ঘটছে। হরিয়ানার গুরুগ্রামে বাংলার পরিযায়ী শ্রমিকদের সঙ্গে শুক্রবার দেখা করেছেন তৃণমূলের রাজ্যসভার সংসদ সামিরুল ইসলাম। মুখ্যমন্ত্রীর নির্দেশেই তিনি গিয়েছেন দেখা করতে। বিজেপি শাসিত সমস্ত রাজ্যের মত হরিয়ানাতেও হামলার ঘটনা ঘটেছে। সেখানেই নির্যাতিত পরিযায়ী শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করেছেন সামিরুল। এদিন হরিয়ানার বিভিন্ন বাঙালি বসতি ঘুরে দেখেন তিনি। নির্যাতিতদের সঙ্গে কথা বলেছেন তাদের পরিস্থিতির বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন।

তিনি জানিয়েছেন, হরিয়ানার অধিকাংশ পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে এসেছেন। যারা পরিবারের জন্য বা কাজের জন্য সেখানে এখনও রয়েছেন, তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিজেপিকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের সোচ্চার হয়েছিলেন সামিরুল ইসলাম।

তিনি লিখেছেন, গুরুগ্রামে যারা বাংলার পরিযায়ী শ্রমিক রয়েছেন, তারা প্রায় ২৫ বছর ধরে সেখানে রয়েছেন। কিন্তু বিজেপি এমন পরিস্থিতি সৃষ্টি করেছে, যে তাদেরকে বাংলাদেশী তকমা দেওয়া হচ্ছে। ওই পরিযায়ী শ্রমিকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

উল্লেখ্য, হরিয়ানায় পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন হয়েছে। সেখান থেকে ১০৩ জন পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরে এসেছেন।  দু’টি বাস ভাড়া করে তুফানগঞ্জে ফিরে এসেছেন তাঁরা। হরিয়ানাতে গিয়ে বাংলা ভাষায় কথা বলার জন্যে তাঁদের বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছিল বলে অভিযোগ। দেশের সর্বত্রই এখন এই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। ভিন রাজ্যে বাঙালিদের ওপর নির্যাতনের ঘটনায় বার বার সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে ভাষা আন্দোলন শুরু করেছেন। সেই মতো কলকাতা বোলপুর, ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের মিছিলেও হেঁটেছেন। মুখ্যমন্ত্রীর স্মপষ্ট বার্তা বাংলা ভাষার ওপরে সন্ত্রাস কোনওভাবেই মেনে নেওয়া হবে না। বাংলায় এনআরসি করতে দেবেন না।

Published by:

Share Link:

More Releted News:

মদের পেটি নিয়ে পালানোর চেষ্টা, বাধা পেয়ে বেধড়ক মারধর, চাঞ্চল্য চুঁচুড়ায়

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মমতা, স্ট্রংরুম পাহারায় তৃণমূল সুপ্রিমো

পথ দুর্ঘটনায় দাদু-নাতির মর্মান্তিক পরিণতি, চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার রামপুরহাটে

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

স্ট্রংরুমে ‘কারচুপি’-র অভিযোগ, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কুণাল-শশীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ