‘পুরনো শত্রুতা’, গ্রাম-প্রধানের দেওয়া এক ব্যক্তির ক্যারেক্টার সার্টিফিকেট দেখে ‘থ’ নেটপাড়া

সরকারি চাকরির জন্যে যে কোনও মানুষের ক্যারেক্টার সার্টিফিকেটের দরকার হয়। সাধারণত এই ক্যারেক্টার সার্টিফিকেট তৈরি করে দেন এলাকার কাউন্সিলর বা গ্রামের সরপঞ্চ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি চাকরির জন্যে যে কোনও মানুষের ক্যারেক্টার সার্টিফিকেটের দরকার হয়। সাধারণত এই ক্যারেক্টার সার্টিফিকেট তৈরি করে দেন এলাকার কাউন্সিলর বা গ্রামের সরপঞ্চ। আর ক্যারেক্টার সার্টিফিকেটে থাকে সেই ব্যক্তির ভাল ভাল বৈশিষ্ট্যের কথা। যাতে তাঁর কাজ ভালভাবে সম্পন্ন হয়। কিন্তু যদি আপনার বিশ্বাস ভঙ্গ করে ক্যারেক্টার সার্টিফিকেটে খারাপ কথা লেখা থাকে, তাহলে আপনি কী করবেন? হ্যাঁ, সম্প্রতি এমনই একটি ক্যারেক্টার সার্টিফিকেটের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে তাজ্জব বনে গিয়েছেন সকলেই।

কেননা ওই ক্যারেক্টার সার্টিফিকেটে যা লেখা ছিল, তা দেখে সকলেই বলছেন যে, নিশ্চয়ই সরপঞ্চ বা মোড়লের সঙ্গে ওই ব্যক্তির শত্রুতা রয়েছে। সেই কারণেই ক্যারেক্টার সার্টিফিকেটে ব্যক্তির ছয়ষষ্ঠী করেছেন গ্রামের সরপঞ্চ। সম্প্রতি @santa_banta_jokes নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওই ক্যারেক্টার সার্টিফিকেটের ছবিটি ভাইরাষ হয়েছে। আর ছবিটিতে রয়েছে কোনও এক ব্যক্তির ক্যারেক্টার সার্টিফিকেট। যদিও এটা AI প্রদত্ত বা ভুয়ো ছবি হতে পারে। কিন্তু অনেকেই দাবি করেছেন যে, সার্টিফিকেটটি আসলই। ক্যারেক্টার সার্টিফিকেটটি জ্ঞান চন্দ্র বৈরওয়ার। তিনি রাজস্থানের দৌসার বাসিন্দা। আর দৌসা জেলার জয়সিংপুরা গ্রামের মোড়লই এই ক্যারেক্টার সার্টিফিকেটটি তৈরি করে দিয়েছেন।

ক্যারেক্টার সার্টিফিকেটের উপরে লেখা ছিল, ওই ব্যক্তি ও তাঁর বাবার নাম এবং ঠিকানা। তারপর লেখা ছিল, ‘আমি ওঁকে খুব ভাল ভাবে চিনি। উনি খুবই ঝগড়ুটে। সব সময় ঝামেলা করার প্রবৃত্তি থাকে তাঁর।’ এরপরেই নীচে সাক্ষর করেছেন গ্রামের সরপঞ্চ এবং সিলও মেরে দিয়েছেন। আর এটি ভাইরাল হতেই সবাই দাবি করেছেন যে, জ্ঞান চন্দ্রর সঙ্গে হয়তো কোনও শত্রুতা রয়েছে সরপঞ্চের। কিন্তু এমন সার্টিফিকেট পাওয়ার পর নিঃসন্দেহে জ্ঞান চন্দ্রের বিড়ম্বনা বেড়েছে। কিন্তু কেন এমন লেখা হয়েছে, সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। এখনও পর্যন্ত এই পোস্টে এক হাজারেরও বেশি লাইক পড়েছে। কেউ লিখেছেন যে, “এঁদের দু’জনের কথা শুনে মনে হচ্ছে, এঁরা প্রিয় বন্ধু।” আবার একজন লিখেছেন, “প্রিয় বন্ধু যদি গ্রামের প্রধান হয়ে যান, তখন এমনটাই ঘটে।”

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার