দিঘায় বাংলা ভাষীদের ওপরে ভিন রাজ্যে আক্রমণের প্রতিবাদে তৃণমূলের মিছিল

Share:

নিজস্ব প্রতিনিধি,দিঘা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টা মিছিল তৃণমূল করল। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী দিঘায় (Digha)বাংলা ভাষীদের উপরে ভিন রাজ্যে আক্রমণের প্রতিবাদে রামনগর ১ ব্লক ও যুব তৃণমূলের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল। শুক্রবার বিকেলে রামনগরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরির নেতৃত্বে ওল্ড দিঘা থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে কয়েক কিলোমিটার অতিক্রম করে নিউ দিঘায় এসে শেষ হয়। এরপরে নিউ দিঘায় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল। এদিনের সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ শানান তৃণমূল নেতৃত্বরা। এদিনের প্রতিবাদ মিছিলে কয়েকশো তৃণমূল কর্মী ও সমর্থকেরা পা মেলান। সভায় উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক অখিল গিরি, রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি, রামনগর ১ ব্লক তৃণমূলের সভাপতি উত্তম দাস, জেলা পরিষদের সদস্য শম্পা মহাপাত্র, পদিমা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চন্দ প্রমুখ।

রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি(MLA Akhil Giri) জানিয়েছেন, ছাব্বিশে বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারবে না। শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করেন রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। তিনি বলেন, “ভোটার লিস্ট থেকে নাম কেটে তৃণমূলকে পরাজিত করো, বলছে বিজেপি। উদয়ন গুহ শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেননি৷ করেছে কোচবিহারের মানুষ” তিনি আরও জানিয়েছেন, অসামের মুখ্যমন্ত্রী বাংলা ভাষায় কথা বলে, তাদেরকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হোক।

ভিন রাজ্যে বাংলা ভাষীদের উপরে আক্রমণ করা হচ্ছে। তাই আজকে ঘৃণ্য ও ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে বিজেপি। ধর্মের নাম করে শুভেন্দু অধিকারী বিভাজনের রাজনীতি করছে। এখানে সাম্প্রদায়িক বিষ ছড়ানো হচ্ছে। অখিল গিরি দাবি করেন, শুভেন্দু অধিকারীর বাড়িতে তার মা নিজে বাংলাদেশি রয়েছেন। তাকে আগে সীমান্তের ওপারে দিয়ে আসুন শুভেন্দু অধিকারী। তারপর অন্য বাংলাদেশিদের তিনি হটানোর কথা বলবেন।

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি