‘আমাদের সেনাপ্রধান ফিল্ড মার্শাল হয়েছেন, অবশ্যই জিতেছি’, পাকিস্তানকে বিদ্রুপ করে আক্রমণ সেনা জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: অপারেশন সিঁদুরে বিধ্বস্ত হয়েছিল পাকিস্তান। তারপরেও তাঁরা নিজের দেশবাসীকে জানিয়েছে তারাই সংঘাতে জয়ী হয়েছে। ভারতকে ‘উচিত’ শিক্ষা দিয়েছে নাকি তাঁরা। পাকিস্তানের জয়ের দাবিকে উপহাস করেছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আইআইটি মাদ্রাজে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, “যদি আপনি কোনও পাকিস্তানিকে জিজ্ঞাসা করেন যে আপনি জিতেছেন না হেরেছেন, তাহলে সে বলবে যে আমার সেনাপ্রধান ফিল্ড মার্শাল হয়েছেন। আমরা অবশ্যই জিতেছি, সেই কারণেই তিনি ফিল্ড মার্শাল হয়েছেন।”

জেনারেল দ্বিবেদীর এই বক্তব্য পাকিস্তান সরকারের সেই সিদ্ধান্তের উপর ছিল। পাকিস্তানি সেনাপ্রধান আসীম মুনিরকে অপারেশন সিঁদুরের পর সেনা জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছিল। পাশাপাশি পরে তাঁকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়। ভারতের সেনা জেনারেল বলেন, ২২ এপ্রিল পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। পরের দিন ২৩ এপ্রিল শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। তখনই প্রথম প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, “যথেষ্ট হয়েছে, আর নয়। এবার ঘুরে দাঁড়ানোর সময়।”

সেনাপ্রধান আরও বলেন যে, তিন বাহিনীর প্রধানরা একমত হয়েছিলেন কিছু বড় পদক্ষেপ নেওয়ার জন্য। দ্বিবেদীর কথায়, ‘আমাদের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল, বলা হয়েছিল আপনারা কী করবেন তা ঠিক করুন। সেই আস্থা, রাজনৈতিক দিকনির্দেশনা এবং স্পষ্টতা আমরা প্রথমবারের মতো দেখতে পেয়েছিলাম। এই ধরনের স্পষ্ট রাজনৈতিক সমর্থন সৈন্যদের মনোবল বৃদ্ধি করে। এই কারণেই আমাদের সেনা কমান্ডাররা ময়দানে নেমে বিচক্ষণতার সঙ্গে পদক্ষেপ করতে পেরেছিলেন।”

৭ মে পহেলগাঁও সন্ত্রাসী হামলার জবাবে ভারত সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। এই অভিযানে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং তাঁর অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে ধ্বংসলীলা চালান। এতে জৈশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা এবং হিজবুল মুজাহিদিনের ১০০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়।

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার