উরুতে কামড়ের দাগ, মুখে ঘুষি- ১৫ মাসের শিশুকন্যার উপর হাড়হিম করা অত্যাচার পরিচারিকার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়ডা: নয়ডায় গ্রেফতার এক মহিলা। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে একটি শিশুকন্যাকে নির্যাতন করার। শিশুটির বাবা মা ওই ডে কেয়ারের মহিলা পরিচারিকার বিরুদ্ধে অভিযোগ তুলেছে তাদের ১৫ মাসের শিশুকন্যার ওপর নির্যাতনের। শিশুটির উরুতে কামড়ের চিহ্ন ছিল। ডে-কেয়ারের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে ওই পরিচারিকা ইচ্ছাকৃতভাবে ছোট্ট শিশুটির মুখে ঘুষি মারছে। এই ঘটনায় ফের প্রশ্ন উঠছে শিশুদের দায়িত্ব পরিচারিকাদের উপর ছাড়া নিয়ে।

নয়ডার সেক্টর ১৩৭-এর পারস টিরিয়া আবাসিক কমপ্লেক্সের ডে-কেয়ারে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। দিল্লি এনসিআর অঞ্চলে আবাসিক কমপ্লেক্সে পরিচালিত এই ডে-কেয়ারটি এমন অসংখ্য ইউনিটের মধ্যে একটি। বাবা-মায়েরা কর্মক্ষেত্রে যাওয়ার আগে সন্তানদের এই ডে-কেয়ার ইউনিটগুলিতে রেখে যান। আবার কাজ থেকে ফেরার পথে তাদের বাড়িতে নিয়ে যান। গত ২১ মে থেকে এই শিশুটিকেও ডে কেয়ারে রাখছিলেন তার বাবা মা। কিন্তু ডে কেয়ারের এই হাড়হিম করে দেওয়া ঘটনা সকল দম্পতির মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে।

 

১৫ মাসের বাবা-মা প্রথমে শিশুটির হাঁটুতে কামড়ের চিহ্ন লক্ষ্য করেন। প্রথমে তারা ভেবেছিলেন যে এটি কোনও অ্যালার্জির কারণে হয়েছে। তারপর ডে-কেয়ারের শিক্ষক শিক্ষিকারাও চিহ্নগুলি দেখতে পান। তাঁরাও বাড়িতে জানান। এরপর দম্পতি একজন ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন। যখন ডাক্তারের কাছে নিয়ে যাঅয়া হয়, তখন চিকিৎসক বলেন শিশুটির উরুতে কামড় দেওয়া হয়ে। পরিষ্কার দাঁত দিয়ে কামড়ের চিহ্ন এইগুলি। ভীতসন্ত্রস্ত হয়ে বাবা-মা তখন আবাসিক কমপ্লেক্স কর্তৃপক্ষকে ডে-কেয়ারের সিসিটিভি ফুটেজ দেখাতে বলেন। ফুটেজে দেখা যায় যে পরিচারিকা শিশুটিকে দেখাশোনা করে সে তার মুখে ঘুষি মারছে, ইচ্ছাকৃতভাবে মাটিতে ঠেলে ফেলে দিচ্ছে। ফুটেজে শিশুটিকে কাঁদতেও দেখা যায়।

এরপর দপম্পতি গিয়ে সেক্টর ১৪২ থানায় ওই পরিচারিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। একটি এফআইআরও দায়ের করা হয়। তাঁদের অভিযোগ ডে-কেয়ারের মালিক এই ঘটনাটিকে অত্যন্ত তুচ্ছ ভাবছেন। ওই পরিচারিকাকে যখন দম্পতি ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তখন মালিক এবং পরিচারিকা তাঁদের অশালীন ভাষায় আক্রমণ করেন এবং হুমকি দেন। পুলিশ জানিয়েছে যে শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে এবং পরিচারিকাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার