ছাত্রীদের যৌন হেনস্থার প্রতিবাদে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক: দীর্ঘদিন ধরে ছাত্রীদের যৌন হেনস্থা করে আসছিলেন প্রধান শিক্ষক।প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ ছাত্র- ছাত্রী -অভিভাবকদের।ক্ষোভ সামলাতে না পেরে প্রধান শিক্ষককে হেনস্থা ছাত্রছাত্রী সহ অভিভাবকদের।কপালে জুটলো দু – চার ঘা।উদ্ধারে পুলিশ এলে পুলিশ গাড়িকে ঘিরে বিক্ষোভ ছাত্রছাত্রীদের।তমলুকের(Tamluk) ডহরপুর তপসিলি হাই স্কুলের প্রধান শিক্ষক দেবদুলাল দাস(Head Master Debdulal Das) দীর্ঘদিন ধরেই যৌন হেনস্থা করতেন ছাত্রীদের। ছাত্রীদের একা দেখা করা থেকে শুরু করে তাদের কোলে বসিয়ে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন।

ঘটনা হয়ে আসছিল কয়েক বছর ধরেই। বেশ কয়েকজন ছাত্রী তাদের বাড়িতে জানানোর পরেই স্কুলে উপস্থিত হন অভিভাবকেরা। প্রধান শিক্ষকের সাথে কথা বলেন। প্রধান শিক্ষক কোন উত্তর না দেওয়ায় তাকে টেনে হিঁচড়ে বাইরে মাটিতে বসিয়ে রাখা হয় বেশ কিছুক্ষণ। এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রীরা। ঘটনাস্থলে উপস্থিতি হন স্থানীয় কাউন্সিলর সহ তমলুক থানার(Tamluk P.S.) পুলিশ। পুলিশের সামনেই রাগ সামলাতে না পেরে প্রধান শিক্ষকের কপালে জোটে দু- চার ঘা।

পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যেতে গেলে পুলিশের গাড়ি ঘিরে ধরে ছাত্রীরা।দীর্ঘ ১ ঘণ্টা সময় অতিক্রম করলেও এখনো পুলিশের গাড়ি ঘিরে রয়েছেন স্কুল ছাত্রীরা। তুমুল বিক্ষোভ চলছে স্কুল চত্বরে। ফলে পড়ালেখা লাটে উঠেছে।পুলিশ আলোচনার মাধ্যমে বিক্ষোভরত ছাত্রীদের শান্ত করে প্রধান শিক্ষককে থানায় নিয়ে যেতে চাইছে। কিন্তু তাতে বাধা দিচ্ছেন অভিভাবকরা। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিদ্যালয় চত্বর জুড়ে গোলমাল ছেড়ে দিলে দানা বাঁধছে। সকলেই এই প্রধান শিক্ষকের কঠোর শাস্তি দাবী করেছেন। আন্দোলনরত পড়ুয়াদের স্লোগানে তথ্য হয়ে উঠেছে বিদ্যালয়ের চত্বর।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিবপুরের কাজিপাড়ায় ছট পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি